সোমবারই ঈদ, এবছর কোলাকুলি না করার নির্দেশ দিলেন শাহী ইমাম
এবছরের ঈদের দিন ঘোষণা করলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম। শনিবার চাঁদের দেখা মেলেনি। তাই সোমবার ২৫ মে ইদ পালিত হবে বলে জানিয়েছেন ইমাম সৈয়দ আহমেদন বুখারি। এবছরের ঈদ উৎসবে বিশেষ নিয়মকানুনগুলি ও মেনে চলতে বলেছেন তিনি। এবছর হাত মেলানো বা কোলাকুলি করতে নিষেধ করেছেন তিনি।
সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। তারই সাথে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ও বলেছেন। করোনার জন্য সব উৎসবের ক্ষেত্রেই বিরাট পরিবর্তন এসেছে। প্রত্যেকেই বাড়িতে বসে উৎসব পালন করেছেন। রমজানের ক্ষেত্রেও তাই হয়েছে। বাড়িতে বসেই উৎসবে মেতেছেন মুসলিমরা। ঈদেও সেই নিয়মকানুন মেনে চলার কথা বলা হয়েছে।
এবছর প্রথা মেনে সবাইকে নিয়ে যাতে ঈদ উদযাপন না করা হয় তাই ‘হ্যাশট্যাগ নো ঈদ সেলিব্রেশন’ কিংবা ‘হ্যাশট্যাগ নো নিউ ক্লোদস ইন ঈদ’ সোশ্যাল মিডিয়াতেও নতুন ট্রেন্ড চালু করা হয়েছে। দেশে প্রায় ১৭ কোটিরও বেশি মুসলিম থাকেন তাই ঈদের উদযাপন দেশের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। তাই বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে এবছর সামাজিক দূরত্বতা বজায় রাখার আর্জি জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…