যাত্রী সুবিধার্থে আরও নতুন কিছু স্পেশাল ট্রেন আনতে চলেছে ভারতীয় রেল, থাকছে বিশেষ সুবিধা
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০ দিনে ২,৬০০টি বিশেষ ট্রেন চালানো হবে। শনিবার রেলওয়ে বোর্ডের সভাপতি ভিকে যাদব একথা জানিয়েছেন ওই ট্রেনগুলিতে ৩৬ লক্ষ পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে ফেরত পাঠানো হবে। তিনি আরও জানিয়েছেন জানিয়েছেন গত ২৩ দিনে ২,৬০০ টি শ্রমিক স্পেশাল ট্রেনে প্রায় ৩৬ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে।
তিনি এটাও বলেন যে সারা দেশের ১০০০টি টিকিট কাউন্টার চালু করা হয়েছে। আগামী দিনে আরও টিকিট কাউন্টার ধাপে ধাপে খোলা হবে। তিনি বলেন যে গত চারদিন ধরে প্রতিদিন গড়ে ২৬০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। ট্রেনগুলি করে দৈনিক ৩ লক্ষ শ্রমিক নিজেদের রাজ্যে ফিরে যাচ্ছেন। ১ জুন থেকে যে স্পেশাল ট্রেনগুলি চালু হতে চলেছে সেগুলির ভাড়া আগের ভাড়াই নেওয়া হবে। শ্রমিক স্পেশাল ট্রেনের ভাড়ার ৮৫ শতাংশ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর বাকি ১৫ শতাংশ দিতে হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যকে।
১ জুন থেকে প্রতিদিন ১০০টি করে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। যদিও আগামী ২৬ মে পর্যন্ত বাংলাতে স্পেশাল ট্রেন না পাঠানোর জন্য অনুরোধ করেছেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্যের পক্ষ থেকে ট্রেন চালানোর প্রস্তাব দিলেই দ্রুত রাজ্যে ট্রেন পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…