নিউজ

দ্রুত শুরু হবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা, জানালেন অসামরিক বিমান মন্ত্রী

আগামী ২৫শে মে ঘরোয়া উড়ান শুরু হওয়ার পাশাপাশি, জুনের মাঝামাঝি আন্তর্জাতিক উড়ানও শুরু হয়ে যেতে পারে। এই বিষয়ে একটি ভিডিও কনফারেন্সে জানালেন নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন, “আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করে কী লাভ। করোনা নিয়েই আমাদের চলতে হবে। আর কয়েকদিন করোনা ভাইরাসের গতিবিধি দেখে জুনের মাঝামাঝি বা জুনের শেষ থেকে আন্তর্জাতিক উড়ান চালু করে দেওয়া হতে পারে।”

ঘরোয়া উড়ান নিয়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে একটি গাইডলাইন। যেখানে বলা হয়েছে, প্রতিটি যাত্রীকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। ‘আরোগ্য সেতু’ অ্যাপে যদি সবুজ সংকেত মেলে, তবেই যাত্রী বিমানে উঠতে পারবেন। এই বিষয়টি নিয়েও এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আরোগ্য সেতু অ্যাপে সবুজ সংকেত মিললে সেই যাত্রীকে আর কোয়ারেন্টাইনে যেতে হবে না। এছাড়া ভালো সংখ্যক আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করার কথাও বলেন।

হরদীপ সিং পুরি এদিন আরও একটি বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন ঘরোয়া যাত্রীদের কোয়ারেন্টাইন নিয়ে অপ্রয়োজনীয় হট্টগোল করা হচ্ছে। তার মতে কোয়ারেন্টাইনের মতো একটি বিষয়কে নিয়ে জলঘোলা করা হচ্ছে। বাসে বা ট্রেনে কিছু নিয়ম প্রযোজ্য করা এবং করোনা পজিটিভ যাত্রীদের বিমানে উঠতে না দিয়ে সরকারি নিয়ম মেনে কোয়ারান্টাইনে রাখার বিষয়েও বলেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026