কেরিয়ার

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বড় সুযোগ মোটা মাইনের চাকরির, নূন্যতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। আবারো নতুন করে স্বাস্থ্য দপ্তর এই গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, তার শিক্ষাগত যোগ্যতা কত, আবেদন করার পদ্ধতি এবং তার বয়স সীমা কত, সবকিছুই রইল একেবারে বিস্তারিতভাবে।

রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে উন্মাদনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি মোট দশটি শূন্য পদের জন্য, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগের প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য কমপক্ষে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আপনাকে। সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে। বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে। আর এই কাজের জন্য প্রতি মাসে আপনাকে বেতন দেওয়া হবে প্রায় ২২ হাজার টাকা।

তার সাথে সাথেই, ব্লক ডেটা ম্যানেজার পদের পাঁচটি শুন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এর জন্য যেকোনো শাখায় আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে এবং কমপক্ষে এক বছরের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটি ডিগ্রী অর্জন করে রাখতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর বা পাঁচ বছরের জন্য যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এই চাকরিতে বয়সের সীমা ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই চাকরিতে প্রতি মাসে মাইনে দেওয়া হবে ২২ হাজার টাকা।

আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে www.wbhelath.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর কাছে একটি বৈধ ইমেইল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকতে হবে। এছাড়া হুগলির চিফ মেডিকেল অফিসারের অফিসে আপনি আবেদন জানাতে পারেন। তবে সে ক্ষেত্রে আপনার কাছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে।

এ সমস্ত ডকুমেন্টগুলি হল- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড এবং ভোটার কার্ড, বয়সের যেকোন প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং দু কপি পাসপোর্ট সাইজ ছবি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অনলাইনের ক্ষেত্রে ২০ জুলাই এবং অফলাইনের ক্ষেত্রে ২৬ জুলাই। জেনারেল প্রার্থীদের আবেদনের জন্য ১০০ টাকা করে ফি জমা করতে হবে। আর এসসি/এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য এই টাকার অংকটা ৫০ টাকা।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026