মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।
সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভীষণভাবে অ্যাক্টিভ মালাইকা। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। ৪৮ বছর বয়সেও তিনি রীতিমতো টেক্কা দেন বর্তমানের তরুণ অভিনেত্রীদের। তিনি যথেষ্ট স্টাইলিশ একজন অভিনেত্রী, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন, কিভাবে মিডিয়ার নজর নিজের উপর টিকিয়ে রাখতে হয়।
উল্লেখ্য, পাপারাজিৎদের নজর বেশিরভাগ সময়ই টিকে থাকে এই অভিনেত্রীর উপর। বেশিরভাগ সময়ই নিজের পোশাকের কারণে চর্চায় থাকতে দেখা যায় মালাইকাকে। এবারও অন্যথা হয়নি তার। সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’ নামক অফিসিয়াল পেজ থেকে মালাইকা অরোরার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে সাদা ট্রান্সপারেন্ট ডিজাইনার শাড়িতে দেখা মিলেছে তার। সম্প্রতি শাড়িতেই নজর কেড়েছেন মালাইকা আরোরা। উল্লেখ্য, ‘দিল নাজ’ নামের একটি দামি ব্র্যান্ডের শাড়ি পরেছিলেন মালাইকা।
অভিনেত্রী যেকোনো ধরনের পোশাকেই সাবলীল, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তিনি সেকথা প্রমাণ করলেন আবারো। ভিডিওতে অভিনেত্রীকে সাদা ট্রান্সপারেন্ট ডিজাইনার শাড়ি ও স্লিভলেস টিউব ব্লাউজে দেখা গিয়েছে। সাদা হাই হিলে, মানানসই মেকাপে, খোঁপা বেঁধেছিলেন চুলে। তার রূপ যে রীতিমত ঘুম উড়িয়েছে নেটনাগরিকদের একাংশের, তা বলাই বাহুল্য। ভিডিওতে এই পোশাকেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে মালাইকাকে। পাপারাজিৎরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। উল্লেখ্য, অভিনেত্রী এই পোশাকে নিজের একাধিক ছবি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন। তার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই সেইসমস্ত ছবির দেখা মিলবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজের প্রেমিক অর্জুন কাপুরের জন্মদিনে একান্ত সময় কাটাতে ফ্রান্সে গিয়েছিলেন তারা। সেখান থেকে নিজেদের একাধিক সুন্দর ছবিও ভাগ করে নিয়েছেন নেটিজেদের সাথে, যা বেজায় পছন্দ হয়েছে তাদের অগণিত অনুরাগীদেরও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…