খেলা

IND vs ENG: রোহিত-দ্রাবিড়ের সামনে অগ্নিপরীক্ষা, একদিনের ম্যাচে কে হবে ভারতের তৃতীয় বোলিং বিকল্প?

সারম্বরের সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর টিম ইন্ডিয়ার নজর এখন ওয়ানডে সিরিজে। গত এক বছরে ভারতীয় দল খেলেছে মাত্র ৯টি ওডিআই ম্যাচ। তাই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ লক্ষ্য রেখে দল নির্বাচন করা একেবারেই সহজ হবে না অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের জন্য। কারণ ওডিআই সিরিজে জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ শামি ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে চলেছেন। আর এই কারণে তৃতীয় বোলিং বিকল্প খুঁজে নেওয়া ভারতের কাছে এক প্রকার চ্যালেঞ্জ।। কারণ তৃতীয় বোলারের জন্য দলে রয়েছেন তিন বিপজ্জনক খেলোয়াড়। এমন পরিস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা কাকে সুযোগ দেন সেটাই দেখার বিষয়।

১. শার্দুল ঠাকুর: ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে নিঃসন্দেহে জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ শামি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রথম পছন্দের তালিকায় রয়েছেন। তবে তৃতীয় বোলার পছন্দের ক্ষেত্রে রোহিত শর্মাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চলতি সফরে ১৯টি ম্যাচ খেলা শার্দুল ঠাকুর সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। আইপিএলেও দারুণ খেলা দেখিয়েছেন তিনি। একই সঙ্গে লোয়ার অর্ডারে বিস্ফোরক ব্যাটিংয়েও তিনি একজন দক্ষ খেলোয়াড়। এমন পরিস্থিতিতে অলরাউন্ডার হিসেবে তাকে সুযোগ দিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

২. মোহাম্মদ সিরাজ: এই তালিকা নিঃসন্দেহে এগিয়ে রয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের পিচ সবসময়ই ফাস্ট বোলারদের জন্য সহায়ক তা ইতিপূর্বে টেস্ট সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে প্রমাণিত হয়েছে। মোহাম্মদ সিরাজ এই ধরনের পিচে সর্বনাশা বোলিং করার জন্য বিখ্যাত। ইতিপূর্বে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আগুন জ্বালানো বোলিং করেছেন তিনি। যেকোনো মুহূর্তে ম্যাচের দৃশ্যপট পাল্টে দিতে পারেন তিনি। তাই জসপ্রিত বুমরাহ ও মহম্মদ শামির সঙ্গী হওয়ার জন্য তিনি ভারতীয় বোলারদের মধ্যে অন্যতম সেরা প্রতিযোগী।

৩. প্রসিদ্ধ কৃষ্ণা: চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। শুধুমাত্র গতি নয়, স্লো বলেও খুব দ্রুত উইকেট তুলে নিতে সক্ষম তিনি। দুর্দান্ত ফর্মে থাকা প্রসিদ্ধ কৃষ্ণা যেকোনো মুহূর্তে যেকোনো ব্যাটিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দিতে পারে। আপনাদের জানিয়ে রাখি, আইপিএল ২০২২-এ, তিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে বিধ্বংস বোলিং করেছেন। তাছাড়া ইতিমধ্য ভারতের জার্সিতে ৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026