খেলা

IND vs ENG: হেরেও অধিনায়কের মন জয় করেছেন এই ক্রিকেটার, অকপটে স্বীকার করলেন রোহিত শর্মা

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৭ রানে হেরেছে ভারত। তবে পরাজয়ের পরেও এই ক্রিকেটারকে নিয়ে প্রশংসার সাগরে ভেসেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে জিতেছে। ১৭ রানে পরাজয় ঘটলেও তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করে দলকে প্রায় জয় এনে দিয়েছিলেন।

ম্যাচের পর পুরো দলের প্রশংসা করেছেন রোহিত। তাছাড়া তিনি সূর্যকুমার যাদবের সাহসী ইনিংসের জন্য ভূয়সী প্রশংসা করছেন। রোহিত বলেন, ‘আমার মনে হয় এটা একটা দারুণ মোকাবেলা ছিল, যদিও আমরা অল্পের জন্য জয় থেকে পিছিয়ে থেকেছি। কিন্তু আমি আমার সাহসী দল নিয়ে আমি গর্বিত। সূর্যকে দেখে খুব ভালো লাগলো। বেশ কিছুদিন ধরে ওকে দেখছি। ও এই ফর্ম্যাটটি পছন্দ করে, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে তার শটগুলির বিস্তৃত পরিসর রয়েছে।’

রোহিত আরও বলেন, ‘সে তার ব্যাটিং দিয়ে ইংলিশ বাহিনীর উপর প্রত্যক্ষভাবে চাপের সৃষ্টি করেছিল। তবে আমাদের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপে ভাঙ্গন ধরায় শেষ রক্ষা হয়নি। কিন্তু ব্যাট হাতে সূর্য কুমার যাদব যে লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছেন তাতে নিঃসন্দেহে আমাদের দলের বাকি ক্রিকেটাররা উদ্বুদ্ধ হবেন। টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন আমাদের লক্ষ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়।’

আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৭ রানে হারের মুখে পড়ে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২১৫ রান করেছিল, জবাবে টিম ইন্ডিয়া নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তবে এই ম্যাচে সূর্যকুমার যাদবের ১১৭ রানের ইনিংস রীতিমতো ইংলিশ বাহিনীর বিপক্ষে চাপের সৃষ্টি করতে সক্ষম হয়। গতকাল শেষ ম্যাচে পরাজিত হওয়ার শর্তেও এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে সিরিজ জয় করেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026