ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমান বাড়বে। আবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
নিম্নচাপ অক্ষরেখা উত্তরে সরেই অতি ভারী সতর্কতা উত্তরবঙ্গে। মধ্যপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। আর নিম্নচাপ অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম জলীয় বাষ্প ঢুকছে । এর ফলে আগামী চার-পাঁচ দিন উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে। আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় আছে। ফলে আগামী ২৪ ঘন্টায় রাজস্থান, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, চন্ডিগড়ে মৌসুমী বায়ুর জেরে বৃষ্টি হবে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ভারতের কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবার পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অরুণাচল প্রদেশ , নাগাল্যান্ড , মিজোরাম , মনিপুর , অসম, মেঘালয়, ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…