নিউজ

বাড়ছে লকডাউন, লোকাল ট্রেন ও মেট্রো চালু নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী?

বাংলায় ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কিভাবে করোনা মোকাবিলা করা যায় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন। সেইমত গতকাল বৈঠকে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। আর বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি বিচার করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ক্ষেত্রগুলিতে ছাড় ছিল, সেগুলি থাকবে।

মুখ্যমন্ত্রী এদিন এটাও বলেন যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন চলবে রাজ্যে। তবে লোকাল ট্রেন বা মেট্রো চলবে না। সংক্রমণ এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধই থাকবে। কিন্তু উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত দিনেই হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা মোকাবিলায় বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষকে সচেতন করার চেষ্টা করছে। কিন্তু তবুও সংক্রমণের রাশ টানা যাচ্ছে না। ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে কলকাতাতে লাগামছাড়া সংক্রমণ হচ্ছে। লোকাল ট্রেন ও মেট্রো ছাড়া সমস্ত পরিবহন ব্যবস্থাই চালু হয়ে গিয়েছে। কিন্তু সব ক্ষেত্রেই বিশেষ বিধিনিষেধ মানা হচ্ছে। এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী বেসরকারি বাসের ভাড়া না বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন এবারের লকডাউন কড়া হবে। আর কোনো কিছুর পরিবর্তন হলে তিনি তা জানিয়ে দেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026