বিনোদন

সুশান্তের পর শাহরুখ ও করণ জোহরকে নিয়ে খোসলা হল নতুন রহস্য, জানাল প্রয়াত অভিনেতার স্ত্রী

বলিউডে স্বজনপোষণের কথা কারো অজানা নয়। যদিও এতোদিন পর্যন্ত এই বিষয়ে সরব হতে দেখা যায়নি কাউকে, তবে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বড়ো বড়ো সেলিব্রিটিদের মুখ খুলতে দেখা গিয়েছে। তারা অভিযোগ এনেছেন কীভাবে স্বজনপোষণের কাছে প্রতিভা হার মেনেছে।

সম্প্রতি আরও এক প্রয়াত অভিনেতা ইন্দর কুমারের স্ত্রী এই ব্যাপারে অভিযোগ তুলেছেন। তার স্ত্রী পল্লবী, পরিচালক করণ জোহর এবং অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। শুধু তাই নয় সিনেমা জগতে চলা স্বজনপোষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধও জানিয়েছেন।

পল্লবী জানিয়েছেন, মারা যাওয়ার আগে ইন্দর কুমার কাজের খোঁজ করছিলেন। সেই কারণে বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখাও করেন। তবে কেউই তাকে সাহায্য করেনি। অন্য একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন সুশান্ত সিংহ রাজপুতের মতোই আমার স্বামীও নিজের চেষ্টায় পরিচয় গড়ে তুলেছিলেন।

তিনি আরও জানান, মৃত্যুর আগে তিনি কিছু ছোট প্রোজেক্টে কাজ করছিলেন। তবে বড়ো কাজের আশায় শাহরুখ খান ও করণ জোহরের সাথে দেখা করেছিলেন। তবে দুই ঘন্টা অপেক্ষা করিয়ে করণ বলেন তার কাছে কোনো কাজ নেই। যদিও ম্যানেজার গরিমার সাথে যোগাযোগ রাখতে বলেন তবে ১৫ দিন পর নাম্বার ব্লক করে দেওয়া হয়।

অন্যদিকে শাহুরুখ খানের বিরুদ্ধেও একই অভিযোগ করেন তিনি। জিরো সিনেমার সেটে গিয়ে কাজ চেয়েছিলেন ইন্দর। তবে তখন বলা আপাতত কোনো কাজ নেই। সেখানেও ম্যানেজারের সাথে যোগাযোগ রাখতে বলে পরে ফোন ধরাই বন্ধ করে দেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026