নিউজ

ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ব্যাপক ক্ষয়ক্ষতি

মঙ্গলবার রাতে মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের পর ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। সেদিন রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪। এই ভূমিকম্পের পর মেক্সিকোতে ১৫০০ বার আফটার শক অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎসস্থল ওয়াক্সাকা। এই এলাকা মেক্সিকো থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

সূত্রের খবর অনুযায়ী, এই ভয়াবহ ভূমিকম্পের ফলে কমপক্ষে ২০০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বিপর্যয় মোকাবিলা দল জাতীয় সড়ক থেকে ধ্বংসাবশেষ তোলার কাজ করছে। এই ভূমিকম্পের ফলে ওয়াক্সাকর সালিনা ক্রুজে অবস্থিত শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পের পর মানুষের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। মানুষ ভয়ে রাস্তায় বেরিয়ে পড়েন।

এদিকে ভারতের বিভিন্ন এলাকাতেও গত দুই মাস ধরে বারবার ভূমিকম্পের খবর সামনে আসছে। যদিও ভূমিকম্পের তীব্রতা বেশি নয়, এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু তবুও মানুষের মনে তীব্র আতঙ্ক তৈরী হয়েছে। গতকাল ও মিজোরাম ও নাগাল্যান্ডে ভূমিকম্প হয়েছে। বারবার এই ভূমিকম্প থেকে বড়সড় দুর্যোগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026