রাজ্য

গঙ্গার জল বাড়বে ১৭ ফুট উচ্চতায়! বিকেল পর্যন্ত বিপর্যয়ের সতর্কতা কলকাতা সহ বেশ কিছু জেলায়

সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টিও হয়ে গিয়েছে কয়েক পশলা। তবে শুধুমাত্র বৃষ্টি নয় আজকে কলকাতার জন্য রয়েছে আরো কিছু সতর্কবার্তা। আবহাওয়াবিদরা গতকালই জানিয়েছিলেন আজকে কলকাতায় ভরা কোটালের আশঙ্কা রয়েছে। যার দরুন বৃহস্পতিবার সকালে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদদের মতে, দুপুর ২.০৩ মিনিট নাগাদ গঙ্গার জলস্তর প্রায় ১৭ ফুটের কাছাকাছি উঠে যাবে। যার ফলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে কলকাতার বেশ কিছু এলাকার।

এছাড়াও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা কলকাতাজুড়ে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় যশের একটি শাখা ঝাড়খণ্ডের দিকে ঢুকতে শুরু করেছে। যার ফলে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায়, তথা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ এখন ঝাড়খণ্ডের দিকে হওয়ায় পুরুলিয়া, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, এবং উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহের মত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় যশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝাড়খন্ড এবং বিহারের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। আর সেই বৃষ্টির রেশ কিছুটা পশ্চিমবঙ্গের দিকেও আসবে।

ভরা কোটালের কারণেও কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন থাকার সম্ভাবনা রয়েছে। আমরা গতকালই দেখেছিলাম কালীঘাট এলাকা আদিগঙ্গার ভরা কোটালের কারনে বেশ কিছুক্ষণ জলমগ্ন ছিল। আজকেও চিত্রটা কিছুটা একই। আজও কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসবে। সকাল ১১.৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত লকগেট বন্ধ রাখা হবে। এই সময় যদি বৃষ্টি হয় তাহলে কলকাতায় জল জমার সম্ভাবনা রয়েছে। কলকাতা পুরসভা জানিয়েছে, এই সময় একটু জল জমতে পারে কিন্তু পরে লকগেট খুললে জল নেমে যাবে।

প্রসঙ্গত, গতকালের যশের ধ্বংসলীলার পর বাংলার উপকূলবর্তী জেলায় বহু মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। বাঁধ ভেঙে পশ্চিমবঙ্গের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ত্রাণ শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। এনডিআরএফ, কেন্দ্রীয় বাহিনী উদ্ধার কার্যে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। ঘূর্ণিঝড় যশের প্রভাবে সেচ, কৃষি এবং মৎসের দিকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী শুক্রবার দুর্যোগ কবলিত এলাকা পর্যবেক্ষণে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “১২৪ টি বাঁধ ভেঙে গেছে। ৩ লাখের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। ১ কোটি মানুষ দুর্গত, ১৫ লাখের বেশি মানুষকে আমরা রেসকিউ করেছি। ১৪ হাজার রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ১০ লাখ ত্রিপল, ১০ কোটি টাকার রিলিফ আমরা পাঠিয়েছি। রাজ্য সরকার যতটা সম্ভব ভালোভাবে পরিস্থিতির ওপরে নজর রাখার এবং পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026