দেশ

Antibody Cocktail: ওষুধের দাম ৬০ হাজারের কাছাকাছি, ২৪ ঘণ্টাতেই সুস্থ ৮২ বছরের করোনা রোগী

করোনা সংক্রমনের দাপটে নাজেহাল হয়ে পড়েছে গোটা দেশ। এখনও অব্দি অনিয়ন্ত্রিত সংক্রমণ হার কপালে চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের। দেশের একাধিক রাজ্যে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে আশার আলো হয়ে উদয় হয়েছে অ্যান্টিবডি ককটেলের। ওষুধ সংস্থা Roche India ভারতে নিয়ে এসেছে এই অ্যান্টিবডি ককটেল। এটি কাসিরিভিমাব ও ইমডেভিমাব এর সংমিশ্রণ। জানা গিয়েছে, অ্যান্টিবডি ককটেলের জাদুতে একদিনের মধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮২ বছরের বৃদ্ধ। হরিয়ানার মেদান্ত হাসপাতালের চেয়ারম্যান ডঃ নরেশ ত্রেহান জানিয়েছেন, “মঙ্গলবার কো মর্বিডিটি যুক্ত ওই ৮২ বছরের বৃদ্ধের শরীরে অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করা হয়েছিল। তারপর বুধবার তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন।”

অ্যান্টিবডি ককটেল প্রয়োগের একদিনের মধ্যে রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার বিষয়ে ডঃ নরেশ ত্রেহান জানিয়েছেন, “ওই রোগীকে মাত্র ২৪ ঘন্টায় সুস্থ করে দেওয়া সম্ভব হয়েছে। তবে তিনি সুস্থ হয়ে গেলেও তার ওপর কড়া নজরদারি চালানো হবে। এক্ষেত্রে যাদের দেহে মূলত সংখ্যা বা ভাইরাস লোড সবথেকে বেশি থাকে তাদের ভাইরাস সংখ্যা দ্রুত কমছে দেখা যায়। প্রথম পর্যায়ে কাসিরিভিমাব ও ইমডেভিমাব এর সংমিশ্রণ প্রয়োগ করলে রোগীর কোষে ভাইরাস প্রবেশে বাধা দেয়। এই সংমিশ্রণ করোনাভাইরাসের পাশাপাশি বি ১.৬১৭ ভারিয়েন্ট প্রতিরোধে সক্ষম।”

ভারতে গত মঙ্গলবার প্রথম অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করা হয় করোনা আক্রান্ত ওই ৮২ বছরের বৃদ্ধের শরীরে। তিনি একদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। এই বিষয়ে মেদান্ত হাসপাতাল এর ড: সত্য প্রকাশ যাদব টুইট করে বলেছেন, “অবশেষে করোনা সংক্রমণের চিকিৎসায় বাজারে এলো মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল ও প্রথম ডোজটি পেয়েছেন ওই বৃদ্ধ।” এই ককটেল ভ্যাকসিনের প্রয়োগ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করোনাভাইরাস ও বিভিন্ন ক্ষতিকর প্যাথোজেন এর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেয়। এর আগে এই ককটেল ভ্যাকসিন এর প্রয়োগ করে আক্রান্ত হওয়ার কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই অ্যান্টিবডি ককটেলের দামের বিষয়ে Roche ফার্মা একটি বিজ্ঞপ্তিতে জানায় যে ওষুধের ১২০০ মিলিগ্রামের ডোজে থাকছে ৬০০ মিলিগ্রাম কাসিরিভিমাব ও ৬০০ মিলিগ্রাম ইমডেভিমাব। প্রতিটি ওষুধের দাম ধার্য করা হয়েছে ৫৯ হাজার ৭৫০ টাকা। মাল্টিপল ডোজের সর্বোচ্চ দাম ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। ওষুধের একটি প্যাকে দুজন রোগীর চিকিৎসা হবে। ভারতে এই ওষুধের বিপণনের দায়িত্বে থাকবে সিপলা সংস্থা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026