রাজ্য

Fire New Barrackpore; নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৪টি ইঞ্জিন

নিউ ব্যারাকপুর বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গেঞ্জির কারখানায় লেগেছে ভয়াবহ আগুন। গেঞ্জি কারখানা থেকে অতি দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ওষুধের গুদামে। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনায় আতঙ্কের পরিবেশ বিস্তীর্ণ এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকল বাহিনী পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার রাত ২.৪৫ নাগাদ ওই গেঞ্জির কারখানায় আগুন লেগেছে বলে খবর। তারপর খুব দ্রুত ওষুধের দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অত রাতে আগুন লেগেছে ফলে বিষয়টি প্রথমে ঠাওর করতে পারেননি এলাকার বাসিন্দারা। পরে যখন এই ধোঁয়া দৃষ্টিগোচরে আসে তখন তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয়। এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৪টি ইঞ্জিন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

দমকল সূত্রে খবর, এখনো ওই বহুতলে অন্তত চারজন আটকে রয়েছেন। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি বলেই জানা যাচ্ছে। তবে গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকানে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকান-কারখানার বেশিরভাগ অংশ।

দমকল জানাচ্ছে, এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে দমকলের আগুন নেভানোর জন্য বেশ বেগ পেতে হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ভিতরে যারা আটকে রয়েছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আগুনটা ঠিক কেন লেগেছে সেটা জানার জন্য দমকল কর্মীরা কারখানার ভিতরে গিয়ে পর্যবেক্ষণ চালাবেন। ঘটনা স্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি নিজে সম্পূর্ণ বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন এবং আগুন নেভানোর কাজের তদারকি করছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026