বিনোদন

‘ভগবান’ সোনু সুদের হাত ছুঁতে রাখি পড়ালেন অসহায় এক মহিলা, ভিডিও পোস্ট হতেই ভাইরাল

কথায় আছে খারাপ সময়ে আসল মানুষ চেনা যায় তখন কে হিরো আর কে জিরো। তেমনই এই করোনা পরিস্থিতিতে কে আসল হিরো তা এতদিনে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। হ্যাঁ তিনি আর কেউ না ইনি হলেন সকলের প্রিয় সোনু সুদ। রিলে অভিনেতা যতই ভিলেন হোক কিন্তু আসল জীবনে এই মানুষটি হল গরীবের মসিহা। সোনু আগেও নানান সমাজমূলক কাজের সাথে যুক্ত হয়েছিলেন তবে করোনার প্রবেশ যেদিন ভারতে হয়েছে তিনি সেদিন প্রাণপণে মানুষের পাশে এসে থেকেছেন।

গত বছর প্রথমেই লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেন যা রাজ্যের নেতা মন্ত্রীরা ও করে দেখাতে পারেননি। শুধু সেই শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনেননি। তাদের সকলে কাজ করে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই ব্যবস্থা ও করে গিয়েছেন। এবছর করোনা আরো ভয়াবহ হয়ে এসেছে তবু পিছিয়ে নেই এই অভিনেতা। অভিনেতা দিন আনা দিন খাওয়া মানুষকে যথাযথ সাহায্য করার চেষ্টা করে চলেছেন দুবছর ধরে।

এবছর নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। সুস্থ হতেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এই রত্ন। অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এই সময় তিনি নিজের কাছে আর অসহায় মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, যে দ্রুত দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ করবেন। কথামতো এবার অভিনেতা অন্ধ্রপ্রদেশের কুর্নুল গভঃ হাসপাতাল এবং নেল্লোর জেলা হাসপাতালে দুটি হাসপাতালে এই দুটি প্লান্ট বসানোর কাজ শুরু করেছেন। আরো অনেক রাজ্যে এই কাজ করবেন তিনি।

সোনু সুদ এখন বহু মানুষের কাছে মানুষরুপী ভগবান। তাই তো দেশের নানান প্রান্তে এই ভগবানকে পূজিত হয়েছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলাতে সোনুর একটি বড় পোস্টারে ফুলের মালা পরিয়ে, দুধ ঢালা হচ্ছে ভগবান শিবের মতো। এমন দুধ ঢালার ছবি দেখে আপ্লুত হয়েছেন তিনি। তেমনই বলেছেন এই সময়ে দুধ নষ্ট না করতে, সংরক্ষণ করতে কোন গরীব মানুষের কাজে লাগতে পারে।

সম্প্রতি সোনুর আরো একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে এক মহিলা সোনুর হাতে রাখি পড়িয়ে দিচ্ছেন। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বুধবার অভিনেতা তাঁর মুম্বাই অ্যাপার্টমেন্টের আওতায় থাকা কিছু অভাবী মানুষের সাথে কথোপকথন করতে দেখা গেছে। কথোপকথনের সময় এক মহিলা সোনুর কব্জিতে রাখি বেঁধে দিয়ে প্রণাম করছেন, এই খারাপ সময়ে সোনুর এই অবদান দেখে সকলে আপ্লুত। এই রাখি পড়িয়ে তিনি তাঁর ভালোবাসা জ্ঞাপন করলেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026