রাজ্য

আজও ঝেঁপে বৃষ্টি কোলকাতা সহ একাধিক জেলায়, সতর্ক করল আলিপুর হাওয়া অফিস

বুধবার দুপুরে যেরকম ভাবে কলকাতা এবং কলকাতার আশে পাশের জায়গায় বৃষ্টি হয়েছে ঠিক সেইরকম ভাবে আজকেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবারের পর বৃহস্পতিবার একই ভাবে চলতে চলেছে বাঙালির জলযন্ত্রনা। এখনই বৃষ্টি কমার কোন লক্ষনই নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে পূর্বাভাস অনুযায়ী আরো বেশ কয়েক দিন চলতে পারে এই বৃষ্টি।

পূর্বাভাস জানি আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, এবারে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আশা করেছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।এছাড়াও বিহার থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে এই নিম্নচাপ অক্ষরেখা অত্যন্ত বেশী কার্যকরী এবং সেই কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করতে শুরু করেছে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

অন্যদিকে কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১° কমবেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১০১.৩ মিলিমিটার। আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে সর্বাধিক ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৬৬ শতাংশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026