ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কলকাতায় রেকর্ড দাম পেট্রোলের, মাথায় হাত মধ্যবিত্তের

সারা দেশের অন্যান্য জায়গা তে পেট্রোলের দাম লাগাতার ঊর্ধমুখী হতে শুরু করেছে। বিগত ৩৭ দিন ধরে প্রতিদিন পেট্রোলের দাম একটি নতুন রেকর্ড তৈরি করছে। তবে এতদিন পর্যন্ত কলকাতা শহরে কিন্তু পেট্রোলের দাম ১০০ নিচে ছিল। কিন্তু সেই রেকর্ড ভাঙলো বুধবার। গতকাল অর্থাৎ বুধবার নজিরবিহীনভাবে কলকাতা শহরে সেঞ্চুরি করেছিল পেট্রোলের দাম। আজ বৃহস্পতিবার সেই একই অবস্থা পেট্রোলের দামে।

আজকে কলকাতায় ইন্ডিয়ান ওয়াটার পাম্প এ পেট্রোলের দাম লিটার প্রতি ৪২পয়সা পড়ে গিয়েছে। এর ফলে বর্তমানে পেট্রোলের দাম হয়েছে ১০০ টাকা ৬২ পয়সা। অন্যদিকে রাজধানী দিল্লিতে ও পেট্রোলের দাম সর্বকালের রেকর্ড হয়ে গেছে। বর্তমানে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০০ টাকা ৫৬ পয়সা।

বাণিজ্য নগরী মুম্বাইতে সব থেকে বেশী দামে বিক্রি পেট্রোল। বর্তমানে মুম্বাইতে পেট্রোলের সর্বোচ্চ দাম ১০৬ টাকা ৫৯ পয়সা। গত ২৯ মে থেকেই মুম্বাইতে শুরু হয়েছিল পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি। মুম্বাইতে পেট্রোলের দাম ১০০ টাকার উপরে অনেকদিন ধরেই রয়েছে। কিন্তু এখন ভারতের সবথেকে দামি পেট্রোল বিকোচ্ছে মুম্বাইতেই।

অন্যদিকে ভারতের অন্যান্য মেট্রো শহরগুলিতে ও একই অবস্থা। বেঙ্গালুরু পুনে এবং হায়দ্রাবাদের পেট্রোলের দাম ১০০ টাকার উপরে চলছে। ভারতের অন্যান্য শহরগুলিতে মোটামুটি একই অবস্থা। কোথাও নব্বইয়ের ঘরে তো আবার কোথাও ১০০ ছাড়িয়ে গিয়েছে। কবে যে পেট্রোলের দাম আবার নিয়ন্ত্রণে আসবে সেই ব্যাপারে কেউ তেমন ভাবে কিছুই জানেনা। এমনকি খোদ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কোন সদুত্তর দিতে পারছেন না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026