রাজ্যে ঝোড়ো ইনিংস শুরু করে দিয়েছে মৌসুমী বায়ু। সারা বাংলায় জল থৈ থৈ অবস্থা। এরম পরিস্থিতিতে বাংলার মানুষের জন্য আবারো বৃষ্টির পূর্বাভাস, হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্যজুড়ে আজকে আকাশ একেবারেই মেঘলা থাকবে, তার সঙ্গেই উত্তর বঙ্গে বৃষ্টি চলবে। কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। তার সাথেই কোথাও কোথাও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। প্রবল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। তার কারণ, একটি নিম্নচাপ অক্ষরেখা।
রাজস্থান থেকে বঙ্গোপসাগর অবধি একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। ঝাড়খন্ড এবং বাংলার ওপরে দিয়ে এই অক্ষরেখা গেছে। আর এই নিম্নচাপ অক্ষরেখা প্রবল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করাচ্ছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায়। যার কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে সারা সপ্তাহ জুড়ে। এছাড়াও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৬.১ মিলিমিটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…