পলিটিক্স

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে নারদ মামলায় সুপ্রিমকোর্টে মমতা, আজকেই শুনানি

হলফনামা গ্রহণ করতে অস্বীকার করেছিল কলকাতা হাইকোর্ট, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারদ মামলায় যখন সিবিআই ৪জন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছিল তখন নিজাম প্যালেসে ধরনায় বসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যখন শুনানি হচ্ছিল তখন, উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক।

এই দুটি অভিযোগে হঠাৎ করেই নারদ মামলায় যুক্ত হয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রি মলয় ঘটকের নাম। হাইকোর্টে তরফ থেকে তাদের দুজনকে হলফনামা জমা দিতে বলা হয়। কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতার সওয়াল-জবাব শেষ হওয়ার পরে তারা নিজেদের হলফনামা জমা দিয়েছিলেন। ভারপ্রাপ্ত বিচারপতি জানিয়ে দেন সওয়াল-জওয়াব শেষ হবার পরে তাঁর হলফনামায় দিয়েছেন তাই তিনি সেটা গ্রহণ করবেন না। সলিসিটর জেনারেল তুষার মেহেতা নিজেও সেই হলফনামা খারিজের দাবি জানিয়েছিলেন।

অন্যদিকে, রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, যেকোনো মামলার ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়া যায়, এটাই মূলত হাইকোর্টের নিয়ম। কিন্তু এই যুক্তি গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের জবাব দেওয়ার জন্য হলফনামা দায়ের করেছিলেন। কিন্তু হলফনামা জমা দিতে দেরি হয় এবং হাইকোর্ট ওই হলফনামা নিতে অস্বীকার করে।

হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই ওই মামলার শুনানি হওয়ার কথা। মঙ্গলবার, অবকাশকালীন বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি করা হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026