নিউজ

আবারো সক্রিয় ঘূর্ণাবর্ত, আজকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের এই ৮ জেলা

গতকাল মাঝ রাত থেকেই কলকাতা এবং কলকাতার আশে পাশের বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মাঝেমধ্যে কিছুক্ষণের জন্য বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণের জন্য কমে গিয়ে রোদ উঠছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়খন্ড এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই কারণেই মূলত আবহাওয়ার এরকম পরিবর্তন।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোন জেলাতে এখনো পর্যন্ত খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কুড়ি আগষ্ট অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত জায়গায় জল জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের থেকে উত্তর-পূর্বের দিকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করতে শুরু করেছে আবারো। এই কারণেই মূলত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দুই জায়গাতেই বৃষ্টিপাত কমবেনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে কলকাতায় আজকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। দোয়া করছে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে চলেছে। ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু জায়গায় দু-এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। পূর্বাভাস রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার বেশ কিছু জায়গায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026