দেশ

বড় ধাক্কা রেলযাত্রীদের জন্য, এবার থেকে আর মিলবে না ট্রেনের এই বিশেষ সুবিধা

যারা দূরপাল্লায় রেল যাত্রা করেন তাদের জন্য অত্যন্ত হতাশাজনক একটু খবর নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। ভারতীয় রেলওয়ে সরাসরি জানিয়ে দিয়েছে, এবার থেকে তারা দূরপাল্লার রেলযাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা একেবারে বন্ধ করে দিতে চলেছে। এতদিন পর্যন্ত দূরপাল্লা যাত্রীদের জন্য এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে বলা হয়েছিল। কিন্তু ভারতীয় রেলের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে ওই প্রজেক্ট লাভজনক না হওয়ার কারণে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে এই প্রজেক্ট।

এই প্রজেক্টটি হলো ভারতীয় রেলওয়ে ওয়াইফাই প্রজেক্ট। ২০১৯ সালে এ প্রজেক্ট লঞ্চ করার মাধ্যমে তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করে দিয়েছিলেন, কেন্দ্র সাড়ে চার বছরের মধ্যে ট্রেনের ভিতর এই ওয়াইফাই সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করছে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এর আগেও ভারতীয় রেলওয়ে প্রত্যেকটি স্টেশনে বিনামূল্যে গুগলের ওয়াইফাই চালু করা শুরু করেছিল। নতুন প্রজেক্টে স্টেশনের পাশাপাশি সমস্ত দূরপাল্লার ট্রেনে ওয়াইফাই কানেকশন চালু করা হবে বলে জানানো হয়েছিল। পাশাপাশি তৎকালীন রেল মন্ত্রী ঘোষণা করেছিলেন, এই প্রজেক্ট সম্পূর্ণরূপে বিনামূল্যে দেওয়া হবে।

কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের কারণে এই প্রকল্পকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ে তরফ থেকে। একটি সর্ব ভারতীয় সংবাদ সংস্থা একটি প্রতিবেদনে জানিয়েছে, চলন্ত ট্রেনে ইন্টারনেট সংযোগের প্রকল্প সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই প্রকল্পটির ভারতীয় রেলের ক্ষেত্রে একেবারে লাভজনক নয়। চলতি সংসদের সরকার বিষয়টি কথা বলেছে বলে জানিয়েছে ওই প্রতিবেদনে। লোকসভায় একটি প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পাইলট প্রজেক্ট এর আওতায় হাওড়া নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস এর স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ওয়াইফাই পরিষেবা দেওয়া হচ্ছে।

কিন্তু এই পাইলট প্রজেক্ট চালানোর জন্য যে টাকার প্রয়োজন আছে এবং যে রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে সেরকম টাকা কিন্তু আসছে না। রক্ষণাবেক্ষণের জন্য তেমন কোনো লোক পাওয়া যাচ্ছে না, পাশাপাশি ব্যান্ডউইথ চার্জ এবং আরো অনেক কিছু বিষয় নিয়েই বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছে ভারতীয় রেলওয়ে। ট্রেনে যারা ইন্টারনেট ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে একটি আলাদা ব্যান্ডউইথ ব্যবহার করতে হবে। এই ব্যান্ডউইথ প্রথমে যতটা দেওয়া হয়েছিল ততটা পর্যাপ্ত নয়। পাশাপাশি, ভারতের ক্ষেত্রে এখনো ট্রেনের মধ্যে পর্যাপ্ত ইন্টারনেট পরিষেবা দেবার মত সাশ্রয়ী প্রযুক্তি আসেনি। এই কারণেই মূলত এই বিনামূল্যে চালানোর পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026