দেশ

সংগঠনে বড় রদবদল কংগ্রেসের, বড় ভূমিকায় আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী এবং পিকে

সংগঠন পরিচালনার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসতে চলেছে কংগ্রেসে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে অসমে অত্যন্ত খারাপ ফলাফল করেছে কংগ্রেস। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও কংগ্রেসকে একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে একেবারে ঢেলে সাজাতে নতুন প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বট্রা। এবারের লোকসভা নির্বাচনের আগে হয়তো কংগ্রেসের ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী অত্যন্ত বড় ভূমিকা সামনে আসতে চলেছেন। প্রশান্ত কিশোরকে সামনে রেখে সংগঠন সাজিয়ে তোলা হবে বলে কংগ্রেস সূত্রে খবর।

জানা যাচ্ছে, এবারে কংগ্রেসের মূল এজেন্ডা হতে চলেছে নবীনের সঙ্গে প্রবীণের একটা মেলবন্ধন তৈরি করা। এমনিতেই কংগ্রেসের ভেতরে এবং বাইরে অনেকে মুখ খুলেছেন। কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে এবং তাতে অস্বস্তি বাড়তে শুরু করেছে কংগ্রেসের। নবীন নেতাদের গুরুত্বপূর্ণ পদে এনে এই বেহাল অবস্থা ঠিক করতে চাইছে কংগ্রেস। অন্যদিকে প্রবীণ নেতাদের কংগ্রেসের বড় বড় জায়গাতে লাগানো হবে বলে জানাচ্ছে কংগ্রেস।

গুলাম নবি আজাদ থেকে শুরু করে, শচীন পাইলট, রমেশ চেন্নাইথালা, অনেককেই কাজে লাগানো হবে। এছাড়াও যে কোন সময় নতুন সভাপতি নির্বাচন হতে পারে বলে সূত্রের খবর।

দ্রুততার সঙ্গে এই সমস্ত কাজ শেষ করে কংগ্রেসের হাল ফেরাতে চাইছে কংগ্রেস কর্তৃপক্ষ। আগামী বছর বেশ কয়েকটি জায়গায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। গুজরাট, উত্তর প্রদেশ, পাঞ্জাব, মনিপুর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং গোয়া, এই জায়গাগুলিতে আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

মূলত এই সমস্ত বিধানসভা নির্বাচন এবং আগামী ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কংগ্রেসকে একেবারে ঢেলে সাজাতে প্রস্তুতি নিতে শুরু করেছে কংগ্রেস হাইকমান্ড। অন্যদিকে এইবারে কংগ্রেসের হয়ে নির্বাচনী হাল ধরতে পারেন প্রশান্ত কিশোর। যদি সেরকম হয়, তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় কংগ্রেসের সংগঠন আরো শক্তিশালী হবে যে সমস্ত জড়তা রয়েছে কংগ্রেসের, সেগুলিকে কাটিয়ে উঠে কংগ্রেস আবার নতুন করে একটি শক্তিশালী দল হিসেবে সামনে আসবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026