বিনোদন

Katrina-Vicky: গোপনে রোকা সেরে ফেললেন ভিকি-ক্যাটরিনা! কি বললেন অভিনেত্রীর মুখপাত্র

বলি টাউনের অন্যতম চর্চিত জুটি বললে এই নামটি আগে আসবে। হ্যাঁ ঠিক ধরেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের কথা বলছি। এই দুই তারকার ঘনিষ্ঠতা নিয়ে হামেশাই নানান গুঞ্জন শোনা যায় বলি পেজ থ্রিয়ের পাতায়। তবে কখনোই নিজেদের প্রেমের কথা কখনো প্রকাশ্যে আনেননি। বরাবর নিজেদের সম্পর্ক নিয়ে স্পিকটি নট। অবশ্য মাস কয়েক আগে হর্ষবর্ধন কাপুর এই সম্পর্কে শিলমোহরও দিয়েছিলেন। বুধবার বলিউডের অন্দরে হঠাৎ করে শোনা যায় চুপিচুপি এই জুটি নিজেদের বাগদান পর্ব সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা।

এই খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ভেসে যান। আর অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে নানান শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন। অনেকে আবার ভিকি-ক্যাটরিনার বাগদানের খবরের সলমন খানের জন্য চিন্তাপ্রকাশ করে ফেলেন। কিন্তু কথায় আছে যত না ঘটে তত না রটে। আদেও কি ক্যাট আর ভিকি এনগেজমেন্ট করেন? এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সত্যিটা জানিয়েছেন ক্যাটরিনা কাইফের মুখপাত্র।

ক্যাটরিনার মুখপাত্র জানান, ‘এখনো এদের কোনও রোকা সেরেমানি হয়নি। পুরোটাই মিথ্যা রটনা। ক্যাটরিনা শীঘ্রই টাইগার ৩-র শ্যুটিংয়ের জন্য রওনা দেবে বিদেশে। আর সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, লাল লেহেঙ্গায় পরিপাটি সাজে ক্যাটরিনা এবং সাদা কুর্তা-পাজামায় ভিকির পাশে দাঁড়িয়ে। যে ছবি আসলে তাঁদের বাগদানের বলে ভাইরাল হয়েছে সেটি এবছরের ছবি নয়। সেটি আসলে ২০১৯ সালে অনিল কাপুরের দিওয়ালি পার্টির একটি ছবি। যেখানে একসঙ্গে হাজির ছিলেন এই চর্চিত প্রেমিক জুটি।

উল্লেখ্য, বছত দুয়েক আগে চুটিয়ে প্রেম করছেন ভিকি এবং ক্যাটরিনা। ইতিমধ্যেই বলিপাড়ার একাধিক অনুষ্ঠানে একসাথে হাজির হয়েছেন এই জুটি। তবে নিজেদের সম্পর্ককে এখনো শিলমোহর দেননি। অনেকেই ক্যাটরিনার সঙ্গে ভিকির প্রেম নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর। এক সাক্ষাৎকারে ভিকি বলেছেন,’প্রেম কোনও খারাপ জিনিস নয়, তাঁর কাছে একটা দুর্দান্ত অনুভূতি। তবে সত্যি বলতে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চানন। যদি তিনি কিছু বলেন তাহলে সেটা নিয়ে আলোচনা হবে,লোকে সেটার নানান অর্থ বার করবে, সেটা নিয়ে আবার কিছু ভুল অর্থ বারও করবে-গোটা বিষয়টা জটিল হয়ে যায়-আশা করছি সেটা সবাই সম্মান করবেন’।

উল্লেখ্য, ক্যাটের বলিউড এন্ট্রি হয় সাল্লু ভাইয়ের হাত ধরে। কেরিয়ারের শুরু থেকেই ক্যাটরিনার লাভ লাইফ নিয়ে পেজ থ্রিতে বরাবর আলোচনায় থেকেছেন। প্রথমে ভাইজানের সাথে প্রেমের সম্পর্কে জড়ান। সেই সম্পর্ক ভেঙে গেলেও সলমন খান তাঁর জীবনের একমাত্র ফ্রেন্ড, ফিলোজফার আর গাউড। সলমনের পর অভিনেত্রীর জীবনে আসেন রণবীর কাপুর। কিন্তু বেশিদিন টেকেনি সেই প্রেম। তবে এরপরেই ভিকির সাথে ডেট শুরু করেন অভিনেত্রী। আপাতত ক্যাটরিনা নিজের কেরিয়ারে ফোকাস করেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026