রাজ্য

Weather Report: সকাল থেকেই মেঘলা আকাশ, টানা কয়েকদিন বাংলায় এইসব জেলায় ঝেঁপে বৃষ্টি

ঘূর্ণিঝড় যশ চলে যাওয়ার পরে হঠাৎ করেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। তার সঙ্গে চলে এসেছিল গুমোট গরম এবং একটা অদ্ভুত ঘর্মাক্ত পরিবেশ। এই পরিবেশ রবিবার রাত পর্যন্ত স্থায়ী হলেও সোমবার ভোর হতে না হতেই বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। শুধু কলকাতা নয়, কলকাতা লাগোয়া অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১ থেকে ২ ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় জেবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে আগামী বেশ কয়েক দিন এরকম ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝারগ্রাম, দুই মেদিনীপুর, তুই বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলছে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াস। তবে শুধুমাত্র যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে তা কিন্তু নয়। যশ ঘূর্ণিঝড় বর্তমান অবস্থান করছে বিহার এবং উত্তর প্রদেশের সংযোগস্থলে একটি নিম্নচাপের আকারে। ওই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একথা স্পষ্ট, সোমবার থেকে সারা পশ্চিমবঙ্গ বৃষ্টিতে ভিজতে চলেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026