রাজ্য

আর ২ – ৩ ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি এইসব জেলায়, জারি সতর্কতা

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে বর্ষা। বর্তমানে মাঝেমধ্যেই পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত। দীর্ঘকালীন গুমোট আবহাওয়া থেকে স্বস্তি দিতে চলেছে এই বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর আর ২ থেকে ৩ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কলকাতা থেকে শুরু করে দুই ২৪ পরগনা, সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হবে।

১৪ ও ১৫ জুন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আগামী তিন থেকে চার দিনের তাপমাত্রা কোন পরিবর্তন হবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে আজকেই বিকেলের দিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্তমানে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এ সমস্ত এলাকায় সর্তকতা জারি করা হয়েছে।

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে মেঘলা। বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে, এবং বিকেলের পর ক্রমশ তাপমাত্রা দাপট বাড়তে চলেছে বলে খবর। অন্যদিকে, আজকে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৬৫ শতাংশ।

John Fabian

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026