পলিটিক্স

মুকুলের পরে সব্যসাচীও কী তৃণমূলে? মুখ খুললেন বিজেপি নেতা

রাজনৈতিক মহলে জল্পনা, এবারে মুকুল রায় এর পথে হাঁটতে চলেছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। এর আগে যখন মুকুল রায় বিজেপিতে যোগদান করেছিলেন সেই সময় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে চলে গিয়েছিলেন রাজারহাট নিউটাউনের হেভিওয়েট নেতা সব্যসাচী দত্ত। সেই সময় মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর লুচি আলুর দম খাওয়া নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। কিন্তু বর্তমানে আবার মুকুল রায় ফিরে এসেছেন তৃণমূলে। তাহলে কি এবারে সব্যসাচী দত্ত আবার মুকুলের পথে হাঁটতে চলেছেন? জল্পনার মাঝেই এবারে তাঁর রাজনৈতিক অবস্থান নিজেই জানিয়ে দিলেন সব্যসাচী দত্ত।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সব্যসাচী দত্ত বললেন, “আগামী দিনে আমাকে বিজেপির সৈনিক হিসেবেই দেখা যাবে।” অন্যদিকে মুকুল রায় প্রসঙ্গে সব্যসাচী দত্ত বললেন ,”এটা ওর ব্যাপার উনি বুঝবেন। আর বিজেপিতে যদি কোন ক্ষতি হয় সেটা পরে দেখা যাবে।”

মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার পর থেকেই জল্পনা উঠেছিল সব্যসাচী দত্ত হয়তো তারই সঙ্গে আবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করতে চলেছেন। কিন্তু সেই জল্পনায় ইতি টেনে দিয়ে সব্যসাচী এদিন তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন।যদিও কিছুদিন আগে তিনি উল্লেখ করেছিলেন মমতার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়নি। তারপরেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নিয়ে জল্পনা শুরু হয় সব্যসাচী দত্তকে নিয়ে।

অন্যদিকে, ২১ বিধানসভা নির্বাচনে বিধাননগর আসনে বিজেপির টিকিটে লড়াই করে সুজিত বসুর কাছে হেরে গিয়েছেন সব্যসাচী দত্ত। তারপর থেকে সব্যসাচী বিজেপির বৈঠকে তেমন একটা উপস্থিত নেই। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তিনি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন। আবার, সব্যসাচীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে বিজেপিতে। রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেও তিনি কি আজীবন বিজেপিতেই থাকছেন, থেকে যাচ্ছে প্রশ্ন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026