রাজ্য

ভারী থকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায়, সতর্ক করল হাওয়া অফিস

আজকেও আগের দিনের মতো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে। সকাল বেলা থেকে আকাশে মেঘ আছে। সকালে কিছু রোদ উঠেলেও আবারো মেঘের কারণে মুখ ঢাকতে শুরু করেছে সূর্য। তার মধ্যেই বাংলায় আসছে মৌসুমী বায়ু। সঙ্গেই আসছে একটি নিম্নচাপ। দুয়ে মিলে আজকে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গা।

আজকে দুই ২৪ পরগনা, হওড়া, হুগলি, কলকাতা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, সহ পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যেই সবথেকে বেশি বৃষ্টি হবে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। তাই এই কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এছাড়াও থাকবে ঝড়ো হাওয়ার ভ্রুকুটি। উত্তরের জেলাতেও প্রভাব পড়বে বৃষ্টির। উত্তরে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস। সাথেই দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুযার, এবং কালিম্পং অর্থাৎ সবথেকে উত্তরের ৪টি জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

সমুদ্রে যেতে ইতিমধ্যেই মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা আছে। তার সাথেই আজকে বৃষ্টি এবং প্লাবনের সম্ভাবনাও আছে। অন্যদিকে, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৬ থেকে ৯০ শতাংশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026