টেক বার্তা

বড় ছাড় দিচ্ছে Honda, সস্তায় কিনে নিন এই বাইক

চলতি মাসে Honda Motorcycle and Scooter India Pvt Ltd এর বেশ কয়েকটি দ্বি-চাকার উপর আকর্ষনীয় ক্যাশব্যাকের অফার দিচ্ছে সংস্থা। এই পর্বে অন্তর্ভুক্ত থাকছে Honda Livo ও। ক্যাশব্যাক অফারের মাধ্যমে গ্রাহকরা 3,500 টাকার সাশ্রয় করতে পারবেন। বিস্তারিত জেনে নিন বাইকের অফার ও অন্যান্য আকর্ষনীয় ফিচার সম্পর্কে।

আপনি যদি এই মাসে Honda Livo কিনে ফেলেন তবে মোট 3,500 টাকার সাশ্রয় করতে পারবেন। তবে ক্যাশব্যাক অফারটি কেবলমাত্র SBI ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য‌ই প্রযোজ্য। SBI য়ের কার্ড ব্যবহার করে বাইকটি বুক করলে তবেই পাবেন এই ক্যাশব্যাকের সুবর্ণ সুযোগ। এ ছাড়া গ্রাহক SBI ক্রেডিট কার্ড দিয়ে ন্যূনতম 40,000 টাকার লেনদেন করলেই ক্যাশব্যাক পেতে পারবেন। সহজ কথায় বলতে গেলে এই বাইকটি কিনতে গ্রাহকদের SBI ক্রেডিট কার্ড থেকে 40,000 টাকা দিতে হবে তবেই তারা ক্যাশব্যাকের সুবিধা পাবেন। ভারতীয় বাজারে Livi Drum য়ের প্রারম্ভিক মূল্য 69,971 টাকা, এবং এর ডিস্ক ভেরিয়েন্টের দাম 74,171 টাকা।

HONDA Livo তে BS 6 কমপ্লায়েন্ট সহ 109.51 সিসি, 4-স্ট্রোক, এয়ার কুলড, এসআই, ইঞ্জিন দেওয়া হয়েছে। এর ইঞ্জিনটি 7500 RPM য়ে 9.02 PSয়ে সর্বাধিক শক্তি এবং 5000 NPM য়ে 9 NM এর পিক টর্কে উৎপন্ন করে। এছাড়াও এর ইঞ্জিনে মাল্টি-প্লেট ভিজা ক্লাচ সহ 4 গতির ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে।

HONDA Livo BS 6 এর দৈর্ঘ্য 2020 মিমি, প্রস্থ 751 মিমি, উচ্চতা 1116 মিমি। পাশাপাশি, এর হুইলবেস 1278 মিমির। যদিও এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 163 মিমি।এর আসনের উচ্চতা 790 মিমি এবং দৈর্ঘ্য 690 মিমি। HONDA Livo BS 6 এর সামনে একটি 240 মিমি ডিস্ক ব্রেক বা 130 মিমি ড্রাম ব্রেকের অপশন রয়েছে। সঙ্গে পিছনেও 130 মিমির ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026