চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ফাস্ট বোলার দীপক চাহারের নতুন চেহারা সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন তৈরি করেছে। ইনস্টাগ্রামে, ক্রিকেটার তার চুল কাটার দুটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে ফ্যানেরা নানান ধরণের মন্তব্য শেয়ার করেছিল। অনেকে তাকে বিভিন্ন চলচ্চিত্র চরিত্রের সাথে তুলনা করেছিলেন। কেউ লিখেছেন দীপক চাহারের লুক গেম অফ থ্রোনসের খাল দ্রোগোর কথা মনে করিয়ে দিয়েছে, আবার কেউ বলেন গজিনী ছবিতে আমির খানের মতো লাগছে এবং আরও কয়েকজন মতে চাহারের নতুন লুক মির্জাপুর ২-এর শরদ শুক্লার মতো।
পোস্টটি বেশ ভাইরাল হয়েছে, প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমান সিএসক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনির কাছ থেকেও পোস্টটি একটি মন্তব্য পেয়েছে। “নতুন চেহারা। আপনাদের কোনটি পছন্দ করেন? আমি এই দুটো ছবি থেকে একটা বেছে নিতে পারিনি তাই দুটোই পোস্ট করলাম” ছবির ক্যাপশনে চাহার লেখেন। প্রায় ২৪ ঘন্টা আগে পোস্ট হওয়ার পর থেকে পোস্টটি ২.৯ মিলিয়নেরও বেশি লাইক সংগ্রহ করেছে । সাক্ষী ধোনি লিখেছেন, “ভয়ঙ্কর লুক দীপক!”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…