বিনোদন

‘আমরা স্বামী-স্ত্রীর মতোই ছিলাম’, নুসরতের বিরুদ্ধে পাল্টা জবাব নিখিল জৈনের

নুসরত-নিখিল বিতর্কে একের পর এক মোড় চলেই এসেছে। এখন দুজন দুজনকে এক্কেবারে সহ্য করতে পারছেননা। এদিকে দুবছর আগে ২০১৯ সালে ১৯ শে জুন তুরস্কের বোদরুমে বেশ ধুমধাম করেই স্বপ্নের বিয়ে সারেন নুসরত জাহান ও নিখিল জৈন। কলকাতায় এসে এক পাঁচতারা হোটেলে রিসেপশনের ব্যবস্থা করেন নুসরত-নিখিল। আবার এই জুটি খ্রীষ্টান মতেও বিয়ে করেছিলেন। তবে গতকাল থেকেই নুসরত-নিখিলের বৈধতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নুসরত জাহান একটি বিবৃতির মাধ্যমে জানান, আইন অনুযায়ী তাদের বিয়ে বৈধ নয়, নিখিলের সঙ্গে তিনি লিভ ইন রিলেশনশিপে ছিলেন। তবে নুসরতের এই উক্তির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন নুসরতের স্বামী নিখিল জৈন। তিনিও এক লম্বা বিবৃতিতে নিজের মতামত জানান।

নিখিল জানিয়েছেন, তিনি ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নুসরত কে, নুসরত মেনে নেওয়ার পর তুরস্কে বিয়ে করেন। বিয়ের পর একজন দায়িত্ববান স্বামী ও বন্ধু হিসেবে সব পরিস্থিতিতে তাঁর সঙ্গ দিয়েছেন স্ত্রীর পাশে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নুসরতের ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে।পরিবর্তনের শুরুটা হয় ২০২০ সালের আগস্ট মাস থেকে একটি এস ও এস কলকাতা শ্যুটিং শুরু করার পর থেকেই। ধীরে ধীরে বদলাতে থাকেন নুসরত।

একসঙ্গে থাকা কালীন অনেকবার অভিনেত্রীকে আইনি মতে রেজিস্ট্রি করার জন্য অনুরোধ জানিয়েছিলেন নিখিল কিন্তু তা উপেক্ষা করতেন অভিনেত্রী। এরপর গত বছর ৫ই নভেম্বর নিখিলের ফ্ল্যাট ছেড়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে বালিগঞ্জের বাড়িতে থাকতে শুরু করেন নুসরত জাহান। পরে নুসরতের কিছু ব্যক্তিগত ডকুমেন্টস যেমন নুসরতের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকেই নুসরত এর ব্যাপারে নানান খবর শুনে খুব ভেঙে পড়েন নিখিল এবং ২০২১ এর ৮ মার্চ আলিপুর কোটে নুসরাতের বিরুদ্ধে সিভিল স্যুট ফাইল করেন নিখিল।

এতদিন এই বিষয়ে নিয়ে কাটা ছেঁড়া করতে চাননি। তবে নুসরতের বিবৃতির পর তিনি কথা বলেন। নিখিল আরও জানিয়েছেন, নুসরতের বাড়ির হোম লোনের জর্জরিত ছিলেন। তাই নিখিল তাঁর পারিবারিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে নুসরতের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান এবং সেই সময় তাদের মধ্যে কথা হয়েছিল ইন্সটলমেন্টে সেই টাকা শোধ করে দেবেন নিখিলকে। কথা মাফিক নুসরতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিখিলের পারিবারিক ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে।

যদিও নিখিলের দাবি এখনো সম্পূর্ণ টাকা তিনি ফেরত পাননি। নিখিলের কাছে সেই সব ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে। তিনি সেগুলো দেখিয়ে প্রমাণ করতে পারেন আসল ঘটনা কি। অর্থাৎ নুসরত জাহান যে গতকাল দাবি করেছিলেন তার ব্যাঙ্ক থেকে কিছু টাকা নিখিল তুলে নিয়েছেন, তার আসল কারণ নিখিল জানালেন তাঁর বিবৃতির ৮টি আলাদা পয়েন্টে ভাগ করে মাধ্যমে। এবার এদের সম্পর্ক কোন মোড় নেয় এখন এটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026