রাজ্য

বাংলার লক্ষ লক্ষ কৃষকদের জন্য সুখবর, দ্বিগুণ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা

প্রতিশ্রুতি মতই কথা রাখতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পালন করতে মন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুরুতেই তিনি একের পর এক প্রকল্প নিয়ে মাস্টার স্ট্রোক দিতে চলেছেন। আর এবারে কৃষকদের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের সময় তিনি জানিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বার্ষিক ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য বরাদ্দ টাকা বাড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ন্যূনতম ৪ হাজার টাকা দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের যাদের এক একর এর কম জমি আছে। এই টাকা আগে ছিল ২ হাজার। আর যদি বেশি জমি থাকে তাহলে এখন কৃষকদের দেওয়া হচ্ছে ৫ হাজারের পরিবর্তে ১০ হাজার টাকা।

শুধু তাই নয় রাজ্যের কৃষি ক্ষেত্রে আরো উন্নয়ন করার জন্য বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কৃষকদের প্রতি দায়িত্ব এবং উদ্বেগ নিয়ে সাংবাদিক বৈঠকে তা চিন্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি কৃষকদের সহায়তা করার জন্য তিনি আরো সাহায্য করবেন বলে জানিয়েছেন।

এছাড়াও, এদিন মন্ত্রিসভার বৈঠকে ভরা কোটাল নিয়ে আলোচনা হয়। ১১ ও ২৬ তারিখের ভরা কোটালে যেন কোনো সমস্যা না হয় তা নিয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কালবৈশাখী নিয়ে সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026