রাজ্য

যেসব এলাকায় আগামী ২-৩ নামবে ঝেঁপে বৃষ্টি

পশ্চিমবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে এবং তার জেরে শুরু হয়ে গিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা বাংলা জুড়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ১৭ এবং ১৮ তারিখ। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে, ১৯ জুন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন অঞ্চলে উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারনে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আমদানির ফলে এই বৃষ্টিপাত হবে।

আর এই বৃষ্টিপাত কে কেন্দ্র করে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে বেশ কিছু সতর্কবার্তা। ১৯ তারিখ ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তরে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে ১৭ জুন। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলা গুলি এবং কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৮ তারিখ ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হচ্ছে পশ্চিমে বেশকিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা আছে।

১৯ জুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঝঞ্জা তৈরি হবার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বেশকিছু নিচু জায়গায় এবং উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির জল জমে যাওয়ার সম্ভাবনা থাকছে। কয়েকটি পৌরসভা এলাকায় জলমগ্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিতে। এছাড়াও যারা একটু উপকূলবর্তী অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026