বেশ কয়েকদিন হল পশ্চিমবঙ্গের নিম্নচাপ এবং বর্ষার জেরে ধীরে ধীরে তাপমাত্রা নিচের দিকে নামতে শুরু করেছে। সেই সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতায় সোনার দাম নামল বেশ কিছুটা। দুদিন আগে যেখানে কিছুটা দাম নিচের দিকে ছিল তা গতকালের নিরিখে দেখা গিয়েছিল আবারো ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টার মধ্যেই আরো একবার দাম বৃদ্ধি হলেও বৃহস্পতিবার সোনার দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে। কোলকাতা বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দামে অনেকটা পতন এসেছে।
রিপোর্ট অনুযায়ী ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম এখন ৪,৮৪০ টাকা। ১০ গ্রামের দাম ৪৮,৪০০ টাকা। আজকের হিসাবে এই দাম প্রতি ১০ গ্রামে ৪৯,২৫০ থেকে ৪৮,৪০০ তে নেমে এসেছে। অর্থাৎ প্রতি ১০ গ্রামে দাম কমেছে ৮৫০ টাকা করে। অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম অনেকটাই কমেছে বলে জানাচ্ছে সূচক।
একইভাবে পতন লক্ষ্য করা গেছে ২২ ক্যারেট সোনার দামেও। গতকাল ২২ ক্যারেট সোনার দাম ছিল যেখানে প্রতি ১০ গ্রামে ৪৬,৭৫০ টাকা সেখানে আজকে এই সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৫,৯০০ টাকায়।
এছাড়াও হলমার্ক যুক্ত সোনার দামেও পতন লক্ষিত হয়েছে। এই হলমার্ক যুক্ত সোনা প্রতি ১০ গ্রামে দাম ছিল আগে ৪৭,৪৫০ টাকা সেখানে এখন দাম প্রতি ১০ গ্রামে ৪৬,৬০০ টাকা। অর্থাৎ এখানেও প্রতি ১০ গ্রামে ৮৫০ টাকা দাম কমেছে। তবে সোনার পাশাপাশি এবারে রুপোর দামেও পতন লক্ষ্য করা গেছে। গতকাল এক কেজি রুপোর দাম ছিল ৭২,১০০ টাকা। সেখানেই এই রুপোর দাম এখন কেজিপ্রতি ৭০,৬৫০ টাকা। অর্থাৎ আজকে রুপোর দাম এক কেজিতে ১,৪৫০ টাকা হ্রাস পেয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…