নিউজ

খুব শীঘ্রই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার এইসব জেলাগুলোতে, স্বাধীনতা দিবসের দিনেও ভাসবে বৃষ্টিতে

আগামীকাল অর্থাৎ রবিবার নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। স্বাধীনতা দিবসের ঠিক আগের মুহূর্তে এরকম বৃষ্টির সম্ভাবনা সারা বাংলার মানুষদের। আগামীকাল অর্থাৎ রবিবার ১৪ আগস্ট রাজ্যের দশটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চারটি জেলায় আবার ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ হাওড়া কলকাতা হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তিনটি জেলায় জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার অর্থাৎ ১৫ আগস্ট দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় সামান্য বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আগামী স্বাধীনতা দিবসের দিন। তবে উত্তরবঙ্গের একেবারে উত্তরের দুটি জেলা কালিম্পং এবং আলিপুরদুয়ারে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় খুব অল্প বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের মাত্রা কিছুটা হলেও কম হবে। ওই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং এবং কালিংপং-এ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি সবকটি জেলায় আবহাওয়া শুষ্ক থাকা সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে। পরবর্তী চারদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রার হেরফের হবেনা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026