ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পেট্রোল বিক্রিতে আমূল পরিবর্তন, এবারে এক ধাক্কায় পেট্রোলের দাম হবে অর্ধেক

দেশের সমস্ত বাছাই করা পেট্রোল পাম্প আগামী বছর থেকে প্রায় ২০% ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করতে শুরু করতে চলেছে বলে আজ একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরি। এর ফলে পেট্রোলের দাম কমবে বলে আশা করেছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, ২০২৫ সাল নাগাদ শুধুমাত্র কুড়ি শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হবে। এর ফলে অশোধিত তেল আমদানির ক্ষেত্রে বার্ষিক চার বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে। এতে দেশে খুচরা পেট্রোলের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।

একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, পেট্রলে ১০% ইথানল মিশ্রণের লক্ষ্য ইতিমধ্যেই পূরণ করা সম্ভব হয়েছে। ২০২২ সালের নভেম্বরের মধ্যে এই কাজ সম্পন্নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সরকারের দ্বারা। তবে নির্ধারিত সময়ের পাঁচ মাস আগে জুন মাসে এই কাজ শেষ করা হয়েছে ভারত সরকারের দ্বারা।

পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, পেট্রলে ১০% ইথানল মিশ্রিত করে ৪১,৫০০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে গ্রীন হাউজ গ্যাসের নির্গমন কমানো হয়েছে ২৭ লক্ষ মেট্রিক টন। এতে একদিকে যেমন লাভবান হয়েছে ভারত সরকার সেই একইভাবে লাভবান হয়েছেন কৃষকরা। কৃষকদের ৪০ হাজার ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে এই ইথানল বাবদ।

উল্লেখযোগ্যভাবে, সারা বিশ্বে এই মুহূর্তে বিভিন্ন কাজে ব্যাপকভাবে ইথানল ব্যবহার করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের পরে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম ইথানল উৎপাদক দেশ। এই আবহে পেট্রোলের সঙ্গে যদি কুড়ি শতাংশ ইথানোর মেশানো হয় তাহলে প্রতিবছরে চার বিলিয়ন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026