রাজ্য

রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, প্লাবনের সতর্কবার্তা জারি এইসব জেলায়

আগামী বুধবার ২৮ জুলাই তৈরি হতে চলেছে প্রবল নিম্নচাপ। আর এই কারণে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকেই উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাত বাড়বে।

উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলা, দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকেই। সেখানে মোটামুটি ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত এর সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে সোমবার সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার। দিনভর কার্যত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা,পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।তবে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেখানে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা বাংলাদেশ দিকে অগ্রসর হতে শুরু করেছে। এবং এই নিম্ন চাপের কারণেই মূলত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপ বাংলায় বিভিন্ন প্রান্ত থেকে একেবারে ভাসিয়ে দিতে চলেছে বলে খবর। হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায়, এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এই সময়, এই দুটি জেলার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026