পলিটিক্স

এবার কি তৃণমূলের সঙ্গে জোট করবে বামফ্রন্ট? মুখ খুললেন বিমান বসু

এবারে হয়তো আমরা জোট মঞ্চে একসাথে দেখতে পারবো বামফ্রন্ট এবং তৃণমূলকে। 2024 এ বিজেপিকে ঠেকাতে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে তার কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এদিন তিনি জানালেন, বিজেপি ছাড়া যে কোনো দলের সঙ্গেই কাজ করতে তাঁরা সম্পূর্ণরূপে প্রস্তুত। রবিবার সিপিএম নেতা নির্মল জানার স্মরণসভায় 2024 এ বিজেপি বিরোধী জোটের প্রসঙ্গ তুললেন খোদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বিমান বাবু বললেন, ” একাধিকবার নয় সর্বভারতীয় ক্ষেত্রে এটা বহুবার ঘটেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী কা হোক কিংবা কচ্ছ থেকে কোহিমা, বিজেপি বিরোধী সমস্ত শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা। ” কিন্তু, বিমান বসুর এহেন একটি মন্তব্য কি কোনো রকম রাজনৈতিক ইঙ্গিতবাহী? তাহলে কি বামফ্রন্টের বিলম্বিত বোধোদয় হলো? রাজনৈতিক মহলের মতামত, এবারের বিধানসভা নির্বাচনে আসলে শত্রু চিনতে ভুল করে ফেলেচিলেন বামেরা। কিন্তু লোকসভা নির্বাচনে এই বিষয়টির পুনরাবৃত্তি চাননা বাম নেতৃত্ব। এই কারণেই হয়তো তৃণমূলের প্রতি সুর নরম বাম চেয়ারম্যান বিমান বসুর। বিজেপি বিরোধী শক্তিগুলিকে এককাট্টা করতে ইতিমধ্যেই প্রস্তুত হতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 21 শে জুলাই শহীদ স্মরণ সভা থেকে প্রকাশ্যে বিজেপিকে উৎখাত করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2024 এ লোকসভা নির্বাচনের জন্য বিরোধী দলগুলোকে একসাথে আসার বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস-তৃণমূলের প্রতি কিছুটা সুর নরম করা শুরু করেছে। এই পরিস্থিতিতে, বাম কংগ্রেস জোট এর ভবিষ্যৎ খুব একটা ভালো ঠেকছে না। তাই হয়তো এবারে প্রকাশ্যেই তৃণমূলের সঙ্গে সখ্যতা বৃদ্ধির চেষ্টা করছেন বামেরা।

এতদিন পর্যন্ত তৃণমূল বিরোধী হওয়ার পরে বামফ্রন্ট কি তৃণমূলের সঙ্গে জোট করবে? এই প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, ” আমি তো বলছি বিজেপি ছাড়া যে কোন দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা। এরপরে আর কোন কথা থাকে কি?” অর্থাৎ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কথায় কোথাও একটা তৃণমূলের সঙ্গে জোট করার বার্তা উঠে আসছে। এবারের বিধানসভা নির্বাচনে, একসাথে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়ে ছিল বামফ্রন্ট। কিন্তু সে প্রচার হয়তো মানুষের বোধগম্য হয়নি। বামফ্রন্টের ক্ষেত্রেই প্রচার পুরো বুমেরাং হয়ে গিয়েছিল। এবারের নির্বাচনে বিজেমূল স্লোগানটি তোলা যে একেবারে ভুল হয়েছিল, সেটা পরবর্তীকালে স্বীকার করেছিলেন সূর্যকান্ত মিশ্র।

অন্যদিকে আবার ভোট পরবর্তী সময়ে বামফ্রন্টের প্রতি বন্ধুত্বের মনোভাব প্রকাশ করেছিলেন খোদ তৃণমূল নেতারা। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিধান পরিষদ করার স্বপক্ষে সওয়াল করতে গিয়ে সিপিএমের কথা তুলে আনেন। তিনি বলেছিলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিজেপি থেকে সিপিএম একটু ভালো বোঝে। তাই নির্বাচনে শূন্য আসন পেলেও, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য বিধান পরিষদের সিপিএমের থাকা অত্যন্ত প্রয়োজন। তারপরেই বিমান বসুর তৃণমূলের প্রতি সুর বদল। সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে জোট গড়ার বার্তা দিলেন বিমান বসু। যে সময় বিমান বসু এই বার্তাটি দিয়েছেন সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে সেখান থেকে বিজেপি বিরোধী জোটের সূত্রপাত করতে চলেছেন। এই কারণে জাতীয় এবং রাজ্য রাজনীতিতে বর্তমানে সিপিএম চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026