পলিটিক্স

দিল্লি অভিযানে মোদির পথেই হাঁটতে পারেন মমতা, ভাইরাল নতুন স্লোগান

দিল্লি দখল করার জন্য এবারে অগ্রসর হতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার মমতা ব্যানার্জি দিল্লি যেতে না যেতেই তার জন্য শুরু হয়ে গেলো নতুন স্লোগান। দিল্লির কুরসি দখল করতে এবার নরেন্দ্র মোদির পথে হাঁটতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান তুললেন সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়ার জন্য। গত ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবসের মঞ্চ থেকে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হবার বার্তা দিয়েছিল। ফলাফল যাই হোক না কেন সর্বশক্তি দিয়ে বিজেপির বিরোধিতা করার আহ্বান জানিয়েছিলেন সমস্ত বিরোধী দলকে।

ইতিমধ্যেই ২০২৪ নির্বাচনকে টার্গেট করে মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ আরো তীক্ষ্ণ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি এবং অমিত শাহ জুটিকে পরাস্ত করে বাংলার মসনদে তৃতীয়বারের জন্য বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সরাসরি এবারে মোদি সরকার কে টার্গেট করতে শুরু করেছেন তিনি। ২৬ শে জুলাই রাজধানী দিল্লিতে পা রাখতে চলেছে মমতা ব্যানার্জি। তার আগেই আবার টুইটারে তৃণমূলের হয়ে নতুন প্রচার পর্ব শুরু হয়ে গেল। হঠাৎ করেই টুইটারের ট্রেন্ডিং হতে শুরু করল আবকি বার দিদি সরকার। ২০১৪ নির্বাচনের আগে নরেন্দ্র মোদির জন্য যে রকম ভাবে সারাদেশে স্লোগান দেওয়া হচ্ছিল ঠিক একইভাবে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্লোগান চলছে।

এদিন বাংলা মডেলকে গোটা দেশে চালু করার সুফল উল্লেখ করে টুইটারে তৃণমূল নেতারা পোস্ট করলেন এই বিষয়ে হ্যাশট্যাগ ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মাঝেই এই শ্লোগান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে এবং বিজেপি বিরোধী দলগুলোকে এককাট্টা করতে মমতা বন্দ্যোপাধ্যায়র এই শ্লোগান অত্যন্ত কার্যকরী হতে চলেছে বলে মতামত অনেকের।

সোশ্যাল মিডিয়া প্রত্যেক বছরের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে থাকে সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে। এবারেও কিছুটা সেরকমভাবেই পশ্চিমবঙ্গে নির্বাচনী বৈতরণী পার করতে চেয়ে ছিলেন বিজেপি নেতারা। অন্যদিকে আবার পেগাসাস এবং অন্যান্য ইস্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন তৃণমূল সাংসদরা। বর্তমানে সেই আন্দোলন গোটা দেশের নজর কেড়েছে। এই পরিস্থিতিতে দলীয় সাংসদদের সঙ্গে বসে সংসদীয় রাজনীতিতে আগামীদিনের রূপরেখা তৈরি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ শে জুলাই হয়তো এই বৈঠক হতে চলেছে। তারই প্রাক্কালে এই নতুন হ্যাশট্যাগ জনপ্রিয়তা পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ বিজেপির।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026