রাজ্য

আবার সক্রিয় ঘূর্ণাবর্ত, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের এইসব জেলায়

প্রবল ঘূর্ণবাত এবং মৌসুমী অক্ষরেখার কারণে আবারো জলমগ্ন অবস্থা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা যেমন কলকাতা, আরো বেশ কিছু জায়গায় যেমন – সংলগ্ন এলাকা হাওড়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এ সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ এর ভ্রুকুটি দেখা যেতে পারে। আগামী ২৪ ঘন্টা আকাশ মেঘলা থাকবে। জায়গায় জায়গায় কয়েক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই সমস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান।

অন্যদিকে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত হুগলির খানাকুল, হাওড়ার উদয়নারায়নপুর এবং আমতা ও পশ্চিম মেদিনীপুর ঘাটাল সম্পূর্ণরূপে জলের তলায় রয়েছে। এই সমস্ত জায়গায় কবে জল হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর দিতে পারছেনা রাজ্য সরকার এবং সেচ দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই সমস্ত এলাকায় এখনো যে একেবারেই বৃষ্টিপাতের ভ্রুকুটি কেটে গেছে তা কিন্তু নয়। আজকের পূর্বাভাস রয়েছে হাওড়া এবং হুগলিতে বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আজকে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব ক্ষীণ। তাই পশ্চিম মেদিনীপুরের জন্য কিছুটা রেহাই হলেও, হাওড়া এবং হুগলি আজকেও জলমগ্ন অবস্থায় থাকতে পারে। ঐ সমস্ত এলাকায় বন্যা পীড়িত মানুষের জলযন্ত্রণা এখনই কমছে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

John Fabian

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026