রাজ্য

আবারো ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ, তবে এবারের বিক্ষোভটা এসএসসি প্রার্থীদের নয়, অন্য কারো

ব্রাত্য বসুর বাড়ির সামনে আবারো বিক্ষোভ। তবে এবারের বিক্ষোভের দাবি সম্পূর্ণরূপে ভিন্ন। শুক্রবার সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের প্রতিনিধিরা। গত সপ্তাহে এসএসসি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখিয়েছিলেন ব্রাত্য বসুর বাড়ির সামনে। দিন কয়েক কাটতে না কাটতেই এবার এবার পাশ্বশিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ।

বেতন বৃদ্ধি থেকে শুরু করে স্থায়ী চাকরি এবং আরও বিভিন্ন ধরনের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে পৌঁছে যান চুক্তিভিত্তিক এবং পার্শ্বশিক্ষকরা। তারা প্রথমে শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করে স্লোগান দিতে শুরু করেন। তারপরে তার বাসভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। সকাল সোয়া দশটা নাগাদ দমদমে মন্ত্রীর বাড়ির সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। তাদের একটাই দাবি, বাড়িতে ঢুকে মন্ত্রীর সঙ্গে কথা বলা।

তারপর মন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষী কর্তব্যরত পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের বাড়ির সামনে থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। প্রয়োজনে, ব্রাত্য বসুর দপ্তরে গিয়ে তাদের সঙ্গে দেখা করার পরামর্শ দিতে থাকেন তারা। তারপরে ব্যারিকেডের বাইরে থেকেই নিজেদের দাবি দাবা নিয়ে স্লোগান দিতে শুরু করেন পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকেরা। তারা বারবার দাবি জানাতে থাকেন, “আমরা স্যারের সঙ্গে দেখা করে আমাদের ফাইল তাদের হাতে তুলে দিতে চাই।” মন্ত্রীর সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎ করে স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি-দাওয়া সরাসরি তাদের কাছে রাখার জন্যই দাবি জানাতে থাকেন তারা।

তবে এসএসসি চাকরিপ্রার্থীরাও চাকরি দেওয়ার দাবি জানিয়ে গত রবিবার ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তারপর সেখানে পুলিশ এসে চাকরিপ্রার্থীদের সেখান থেকে সরানোর ব্যবস্থা করে। চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, ২০১৬ সালে পরীক্ষা নেওয়া হলেও এখনো পর্যন্ত তার ভিত্তিতে নিয়োগ করা হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়োগ করে চাকরিপ্রার্থীদের হাতে চাকরি তুলে দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। যদি অন্যদিকে নিয়োগে অস্বচ্ছতার দাবি জানিয়েছেন সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে ১৪৮ দিন ধরে অবস্থান-বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না। তারপরে সরাসরি শিক্ষামন্ত্রী বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখানোর পথ বেছে নিয়েছিলেন তারা। এবারে আবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করছেন শিক্ষকরা। আগেরবার চাকরি প্রার্থী হলেও এবারে কিন্তু সরাসরি শিক্ষকরা এসেছেন বিক্ষোভ করতে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026