দেশ

খেলরত্ন পুরস্কার থেকে সরলেন রাজিব, এলেন ধ্যানচাঁদ, কেন এই সিদ্ধান্ত? জানালেন মোদি

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার থেকে এবার সরে যাচ্ছে রাজীব গান্ধীর নাম। তার জায়গায় আসছে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ এর নাম। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ঘোষণায় জানিয়ে দিলেন, এবার থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নাম হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। যেহেতু ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর এবং দীর্ঘ ৪১ বছর পরে আমাদের পুরুষ হকি দল এবারে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে নিয়ে এসেছে, তাই হকির প্রতি সম্মান প্রদর্শন করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মোদি।

শুক্রবার অফিশিয়ালি একটি টুইট করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বললেন, “খেলরত্ন পুরস্কার এর নাম মেজর ধ্যানচাঁদ এর নামে করার জন্য অনেকের কাছ থেকে প্রস্তাবনা পাচ্ছিলাম। সকল নাগরিককে নিজের মতামত জানানোর জন্য অত্যন্ত ধন্যবাদ।

তাদের ভাবাবেগকে সম্মান দিয়ে, এবার থেকে খেলরত্ন পুরস্কার কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসেবে ডাকা হবে।” তার পাশাপাশি, টুইট করে ভারতীয় হকির ক্ষেত্রে ধ্যানচাঁদের একটি অবদানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, আমাদের ভারতে ধ্যানচাঁদ এর মত একজন খেলোয়াড় ছিলেন যিনি ভারতকে খেলার দিক থেকে সম্মান এনে দিয়েছিলেন। তাই, এবার থেকে ভারতের সবথেকে বড় খেলার পুরস্কার খেলরত্ন পুরস্কারকে তার নামে নামাঙ্কিত করবো আমরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ক্রীড়া ক্ষেত্রে কোন সাফল্যের জন্য অথবা কীর্তির জন্য এই খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ভারত সরকারের তরফ থেকে। দিন পর্যন্ত এই পুরস্কার নামাঙ্কিত ছিল ভারতের পূর্ব প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে। ১৯৯১-৯২ সালে প্রথমবারের জন্য রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। সেই পুরস্কার পেয়েছিলেন ভারতের প্রখ্যাত দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। এছাড়াও সচিন তেন্দুলকার এবং আরো অনেকেই পুরস্কার গ্রহণ করেছেন। এতদিন পর্যন্ত এই পুরস্কার রাজীব গান্ধীর নামে নামাঙ্কিত থাকলেও দীর্ঘ ত্রিশ বছর পরে এই নামে পরিবর্তন এলো। ভারত অপেক্ষা করছে, ২০২১ সালে কার হাতে তুলে দেওয়া হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026