নিম্নচাপের কারণে আবারো দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সূত্রের খবর বর্তমানে ওড়িশায় একটি নিম্নচাপ অবস্থান করছে।এই নিম্নচাপের কারণে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় আবার কয়েক পশলা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুব একটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই
পূর্বাভাস থেকে বোঝা যাচ্ছে বর্তমানে নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের দিকে। এই কারণে নিম্নচাপের জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে পশ্চিমবঙ্গের নিম্ন বায়ুস্তরে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।
তার সাথে সাথে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা রাজ্যে আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…