বিনোদন

ক্যানসারে আক্রান্ত হয়ে ৪৮ বছর বয়সে প্রাণ হারালেন জনপ্রিয় তামিল ভিজে,অভিনেতা!

বিনোদন জগতে একের পর এক খারাপ খবর। ১৯৯০ থেকে ২০০০-এর প্রথম দিকে বিনোদন জগতে জনপ্রিয় নাম ছিলেন আনন্দ কান্নন। এবার ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তামিল ভিজে তথা অভিনেতা আনন্দ কান্নন। মাত্র ৪৮ বছর বয়সে মারা যান এই অভিনেতা। তিনি। জানা গিয়েছে অভিনেতার পিত্তাশয়ে ক্যানসার হয়েছিল।

আনন্দ সিঙ্গাপুরে টেলিভিশন দিয়ে বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। পরে তিনি চেন্নাই চলে যান এবং সান মিউজিক চ্যানেলে ভিডিও জকি হিসেবে যোগ দেন। সিন্দুবাদ এবং সাভাল সিঙ্গাপুরের মতো বেশ কিছু জনপ্রিয় শো তিনি করেছিলেন। খুব স্বল্প সময়ে জকি হিসেবে বেশ খ্যাতি অর্জন করেন অভিনেতা।২০০৮ সালে ভেঙ্কট প্রভুর সরোজা দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করেন আনন্দ। এই সিনেমাতে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি মুল্লুম মালারুম এবং অধিসায় উলাগামের মতো ছবিতে অভিনয় করেছেন।

এত কম বয়সে আনন্দের এই অকাল প্রয়ান কেউ মেনে নিতে পারছেনা। পরিচালক ভেঙ্কট ডিজে আনন্দের মৃত্যুর খবর প্রথম সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন। তামিল ছবি সরোজা ছবিতে দুজনে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। তিনি অভিনেতার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘একজন মহান বন্ধু, একজন মহান মানুষ আর নেই! #RIPanandakannan আমার গভীর সমবেদনা রইল।’

তামিল ভিজে তথা অভিনেতা আনন্দ কান্ননের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিল জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিক গায়েত্রী রঘুরাম, অভিনেতা অশোক কুমার সহ বিনোদুনিয়ার আরও অনেকে। তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন অনুরাগীরাও। অনেকে অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন।


 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026