বিনোদন

Saayoni Ghosh: মায়ের কোলে ছোট্ট সায়নী, শৈশবের ছবি দিয়ে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী

টলিউডের স্ট্রেট ফরওয়ার্ড অভিনেত্রী সায়নী ঘোষ। ইনি আর এখন টলিউড অভিনেত্রী নন এর পাশাপাশি তিনি এখন যুব তৃণমূল সভানেত্রী। এখন অভিনেত্রী একদিজে অভিনয়ের কাজ পাশাপাশি দলের গুরুদায়িত্ব সায়নীর কাঁধে। যদিও এত কাজের মাঝে পরিবারের সারাদিন সময় না দিলেও দিনের শেষে কিছুটা সময় রাখেন নিজের মায়ের জন্য। আজ ও সায়নী দলের কাজে ত্রিপুরায়। তবু নানান কর্মব্যস্ততার ফাঁকে আজকের বিশেষ দিন ভুলতে পারেননি অভিনেত্রী সায়নী ঘোষ।

মঙ্গলবার যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের মায়ের জন্মদিন। আজকের বিশেষ দিন মায়ের পাশে না থাকলেও সায়নীর ফেসবুক জুড়ে রয়েছে নস্টালজিক আবহ। মায়ের জন্মদিন উপলক্ষে নিজের শুভেচ্ছা জানিয়ে মায়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেন সায়নী। মায়ের জন্মদিন উপলক্ষে তিনি শেয়ার করেছেন একটি পুরনো ছবি ৷ শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, মায়ের কোলে ছোট্ট সায়নী ৷ এই ছবি দিয়েই মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি ৷

এই সুন্দর ছবিটি দেখে বোঝা যাচ্ছে সায়নীর ছোটবেলার কোনও এক শীতকালের কারণ ছোট্ট সায়নীর আপাদমস্তক মোড়া রয়েছে গরম পোশাকে ৷ ছবিটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন মা’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। নেটিজেনরা যুব তৃণমূল সভানেত্রীর মা-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সে সঙ্গে ভাল লাগা ও ভালবাসার প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে হাজার হাজার অনুগামীর ৷ মন্তব্য এসেছে হাজারেরও বেশি নেটনাগরিকের। শেয়ারও করা হয়েছে বহু বার ৷

অভিনেত্রী যুব সভানেত্রী হওয়ার পর থেকে দলের আর সাধারণ মানুষের কতটা উন্নতি করা হয় তাই লক্ষ হল অভিনেত্রীর। অভিনেত্রী নিজের সোশ্যাল মাধ্যমেও বেশ জনপ্রিয় সায়নী। রাজনীতিতে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য তিনি মূলত সামাজিক মাধ্যমকে হাতিয়ার করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি নিজের অভিনয় কেরিয়ারকে সময় দিচ্ছেন। শীঘ্রই সিনেমায় কামব্যাক করছেন অভিনেত্রী। সৌজন্যে পরিচালক অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’। সেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সায়নী। ছবিতে তাঁর চরিত্রে নাম বিমলা রায়। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। ছবিতে সায়নীর বিপরীতে থাকছেন আবীর চট্টোপাধ্যায়। সায়নীর নতুন ছবি দেখার অপেক্ষায় আছেন অনুরাগীরা। আপাতত ছবির শ্যুটিং এর আগে রাজনৈতিক কাজ সামলাতে ব্যস্ত অভিনেত্রী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026