তীব্র দাবদাহের পরে বুধবার সন্ধ্যার দিকে বাংলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ স্বস্তির বৃষ্টি হয়েছে। কলকাতা এবং তার আশে পাশের বেশ কিছু এলাকায় বৃষ্টির দেখা মিলেছে এবং এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমে গিয়েছে। বীভৎস গরম থেকে স্বস্তি পেয়েছে বাংলার মানুষ। আজকেও রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার পাশাপাশি উত্তরবঙ্গের অনেক জেলাতেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিনের জন্য এ রকম আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে।
খবর অনুযায়ী, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মোটামুটি ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯৩ শতাংশ। ন্যূনতম থাকবে ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে তিলোত্তমায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…