খেলা

আপ্রাণ লড়াই করেও ১৮ রানে চেন্নাইয়ের কাছে হারল কলকাতা

১৮ রানে কেকেআরকে হারিয়ে ম্যাচ জিতল সিএসকে। টসে জিতে বোলিং নিলো কলকাতা। ম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখমুোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ করে চেন্নাই। প্রাথমিক ধাক্কা কারিয়ে আপ্রাণ লড়াই করে কলকাতা। তবে শেষ রক্ষা হল না। ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান করে কলকাতা।

চেন্নাইয়ের ওপেনার হিসেবে মাঠে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসিস। ৪২ বলে ৬৪ রানের দুর্দান্ত নক খেলেন গায়কোয়াড়। ১২.২ ওভারের মাথায় বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হন তিনি। ১২ বলে ২৫ করে সুনীল নারিন বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মইন আলি। ৮ বলে ১৩ করে আন্দ্রে রাসেলের দ্বারা ক্যাচ আউট হন ধোনি। ৬০ বলে ৯৫ রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেন ফাফ ডু প্লেসিস। ৯ টি চার এবং ৪ টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। ১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন জাডেজা। কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল পান একটি করে উইকেট।

এদিকে চেন্নাইয়ের বোলিং আক্রমণের সামনে কেকেআরের ব্যাটিং লাইন আপ ধসে পরে। ০.৪ ওভারে ০ রানে আউট হয়ে যান শুভমান গিল। রানা ১২ বলে ৯, ইয়ন মর্গ্যান ৭ বলে ৭, সুনীল নারিন ৩ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কেকেআরের এই চার ব্যাটসম্যানের উইকেট দীপক চাহার একা হাতে তুলে নেন। রাহুল ত্রিপাঠী ৯ বলে ৮ রান করে লুঙ্গি নেগেডির বলে ক্যাচ আউট হন। দলের ৩১ রানের মাথায় ৫ উইকেট হারায় কেকেআর।

এই বিপর্যয়মূলক অবস্থা থেকে দলকে এগিয়ে নিয়ে যান দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। ২৪ বলে ৪০ রান করে LbW হন দীনেশ কার্তিক। ২২ বলে ৫৪ রানের এক দ্রুত নক খেলেন রাসেল। স্যাম কারেনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। প্যাট কামিন্স ৩৪ বলে ৬৬ করে অপরাজিত থাকেন। শেষ ওভারে দরকার ছিল ২০ রান। ক্রিজে ছিলেন কামিন্স ও নগরকোটি। শেষ ওভারের প্রথম বলে দীপক চাহারের দ্বারা রান আউট হয়ে যান নগরকোটি। ১৮ রানে ম্যাচটি হারে কলকাতা। সিএসকের হয়ে সর্বাধিক উইকেট নেন দীপক চাহার। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন চাহার। লুঙ্গি নেগেডি পান ৩টি উইকেট। স্যাম কারেন নেন ১টি উইকেট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026