কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে আসতে চলেছে স্বস্তির বৃষ্টি। আগামী শনি এবং রবিবার সারা বাংলা জুড়ে কালবৈশাখীর সম্ভাবনা। কলকাতা, দুই ২৪ পরগনা সহ হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আন্দামানেও বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৩৫.৯ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। মার্চের শেষে কলকাতার তাপমাত্রা হয়েছিল ৩৯.৪ ডিগ্রী সেলসিয়াস। বাঁকুড়ায় বর্তমানে সবথেকে বেশি তাপমাত্রা চলছে এখন সারা বাংলার মধ্যে। বর্তমানে বাঁকুড়ার তাপমাত্রা ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। এতদিন ধরে উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ বেড়েই চলছিল। অবশেষে শনি এবং রবিবার বৃষ্টি হলে স্বস্তি পাবে বঙ্গবাসী।
শনি এবং রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গেই থাকবে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। একই সাথে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এ বেশ ভালই বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…