রাজ্য

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই জেলাগুলিতে, ধসের সম্ভাবনা নিয়ে চিন্তিত আলিপুর আবহাওয়া দপ্তর

বাংলায় লাগাতার বেশ কিছুদিনের বৃষ্টির পরে কিছুটা হলেও স্বস্তিতে আছে বাংলার মানুষ। ভ্যাপসা গরম কেটে যাওয়ার ফলে কিছুটা হলেও শান্তিতে আছে বাংলা। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার এবং সোমবার আবারো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কিছু জায়গায়। উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

সাথেই উত্তরের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই জেলা গুলি হলো কালিম্পং, কোচবিহার, এবং আলিপুরদুয়ার। তবে এই বৃষ্টি সম্পূর্ণরূপেই সাময়িক। এর ফলে তাপমাত্রার কোনো হেরফের হবেনা। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ধ্বস নেমেছে বলেও সূত্রের খবর। লাগাতার বেশ কিছুদিন ধরেই হয়েছে বৃষ্টি। ফলে পাহাড়ি এলাকায় ধস নামার ফলে রীতিমতো সমস্যায় আছেন সাধারণ মানুষ। ফলে এদিকে আলাদা করেই নজর দিয়েছে জেলা প্রশাসন।

ধ্বস নামার ফলে যেনো যত তাড়াতাড়ি সম্ভব এলাকা পরিষ্কার করে দেওয়া যায় সেই নিয়েই চিন্তায় আছে সকলে। এই জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কথাও বলা হয়েছে। তবে শুধুমাত্র উত্তরবঙ্গ না, দক্ষিণের বেশ কিছু জেলাতেও আছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে খুব একটা ভারী বৃষ্টি হবেনা। তবে মঙ্গলবার দক্ষিণের বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় কয়েক পশলা বৃষ্টি হতেই পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা আছে।

কিন্তু কলকাতায় বৃষ্টি হবেনা বলেই চলে। আবহাওয়া দপ্তরের কথায়, এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কয়েক জায়গায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা পরিবর্তিত হবে। ফলে তেমনভাবে এই বৃষ্টির প্রভাব বাংলার কোনো অঞ্চলের আবহাওয়ায় না হওয়ার সম্ভাবনা প্রবল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026