রাজ্য

দ্বিতীয় বিয়ে নিয়ে বিস্তর কথা কাটাকাটি, হাসপাতালে ভর্তি চন্দনা বাউরির গাড়ি চালক কৃষ্ণ কুন্ডু

বিধায়কের দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাপক সমস্যা। আর তার জেরেই এবারে অসুস্থ হয়ে পড়লেন তার গাড়ির চালক। শালতরার বিধায়ক চন্দনা বাউড়ির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। তার গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুকে গতকাল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। তার স্ত্রী রুম্পা অভিযোগ জানিয়েছেন, দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্কের জেরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অন্যদিকে আবার, বিধায়কের স্বামী বলেছেন, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে কৃষ্ণ।

শোনা যায় নাকি বুধবার রাত্রে নিজের গাড়ি চালক কৃষ্ণ কুন্ডু সঙ্গে বিবাহ করে নিয়েছিলেন শালতোড়া বিধায়ক চন্দনা বাউরী। সেই সময় বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে চলে আসে। এই ছবিগুলি দেখে অনেকের মনে হয় কৃষ্ণ এবং চন্দনা বিবাহ করেই নিয়েছেন। অন্যদিকে আবার চন্দনার স্বামী সন্তান থাকা সন্ত্বেও তিনি একটি বিবাহ করেছেন, মর্মে তার নামে মামলা দায়ের করা হয়। কৃষ্ণর স্ত্রী তার এবং তার স্বামীর বিরুদ্ধে বাঁকুড়া গঙ্গাজলঘাটি থানায় মামলা দায়ের করেছেন। তবে, পরের দিন ফেসবুক লাইভে এসে তিনি বলেন, তারা বিবাহ করেননি। তিনি বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তিনি থানায় গিয়েছিলেন, কিন্তু পরে সব মিটমাট হয়ে গেছিল। তবে কৃষ্ণের স্ত্রী রুম্পা দাবি করেছিলেন, তার সেই ঘটনার পরে কৃষ্ণ ও তার স্ত্রীর মধ্যে সমস্যা শুরু হয়েছিল। আর এই সমস্যার কারণেই অসুস্থ তার স্বামী কৃষ্ণ কুন্ডু। তার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো সেখানে তার স্বামীর সাথে আছেন তিনি।

যদিও ফেসবুক লাইভে চন্দনা দাবি করেছিলেন, তার সঙ্গে কৃষ্ণর কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র তার চরিত্রে দাগ লাগানোর জন্য তার বিরোধীরা এই কাজ করেছেন। তার স্বামী দাবি করেছেন, কৃষ্ণর সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে, সে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছেন। এই সমস্ত ব্যাপারটি গুজব এবং শুধু তার স্ত্রী চন্দনার নাম খারাপ করার জন্য এই কাজ করেছেন তৃণমূল নেতারা। যদিও, গোপন সূত্রের খবর, চন্দনার সঙ্গে তার গাড়ি চালকের সম্পর্ক ভোটের আগে থেকেই। তার সঙ্গে এই অবৈধ সম্পর্ক স্থাপিত হওয়ার জন্যই নাকি চন্দনার সঙ্গে তার স্বামীর সম্পর্কে চির ধরেছিল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026