রাজ্য

দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

জৈষ্ঠ মাস শেষ হতে না হতেই, খেলা শুরু করে দিয়েছে বর্ষা। ক্যালেন্ডারে জৈষ্ঠ্য মাসের একেবারে শেষ দিনেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু এবং যার জেরে আগামী ২৪ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আষাঢ় মাসের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।

বুধবার কলকাতায় সারাদিনের আকাশের মুখ ভারই থাকবে। এছাড়াও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজকে। আজকে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।

আজ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ থেকে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

তবে তাপমাত্রা কোন পরিবর্তন হবে না।উপকূলবর্তী এলাকার মধ্যে পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা থাকছে। যার কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় এই মৌসুমী বায়ুর কারণে বিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৫০ কিমি গতিতে হাওয়া বইবে, যার জেরে হালকা ঝড়েরও সম্ভাবনা থাকছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026